ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : স্কুল-কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হতে বিএ পাশের বাধ্যবাধকতা শিথিল করার সুযোগ রাখছে সরকার। কেউ সত্যিকার অর্থে শিক্ষানুরাগী হলে তিনি এ পদে দায়িত্ব পালনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করতে পারবেন। পরে মন্ত্রণালয় এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদিন ফারুকের প্রশ্নের জবাবে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
শিক্ষামন্ত্রী জানান, বিগত সরকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্কুল-কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার যোগ্যতা হিসেবে স্নাতকোত্তর ডিগ্রি নির্ধারণ করেছিল। পাশাপাশি স্কুল-কলেজের ক্ষেত্রে সব পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শর্তও ছিল। এ বিষয়ে মন্ত্রণালয়ে আলোচনা করে যোগ্যতার শর্ত শিথিল করা যায় কিনা, তা বিবেচনা করা হয়েছে।
ড. মিলন বলেন, ‘বিশেষ পত্রিকায় বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর সারা বাংলাদেশে তোলপাড় হয়েছিল। সবগুলো ডিগ্রি পাশ চাওয়া এবং সেই তোলপাড় হওয়ার পরে আমরা সিদ্ধান্ত নিয়েছি, শিক্ষানুরাগী, বিএ পাশ হতে হবে—এমন কোনো কিছু থাকবে কি না, সেটাকে যেন আমরা বিবেচনা করতে পারি। যদি শিক্ষানুরাগী সত্যি হয়ে থাকে, সেজন্য তারা মন্ত্রণালয়ে আবেদন করবে। এই সুযোগটি আমরা রেখেছি।’
অর্থাৎ, কেউ প্রকৃত শিক্ষানুরাগী হলে বিএ পাশ না থাকলেও ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার বিষয়ে মন্ত্রণালয়ে আবেদন করতে পারবেন। আবেদন পর্যালোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়।
এদিকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি নীতিমালা নিয়েও সংসদে কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, শিক্ষকদের বদলির ক্ষমতা ইতোমধ্যে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে বিকেন্দ্রীকরণ করা হয়েছে।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি নীতিমালা ইতোমধ্যে আমরা উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ে ডিসেন্ট্রালাইজ করেছি। এখন শুধু এক ডিভিশন থেকে আরেক ডিভিশনে মন্ত্রণালয় থেকে করবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে করবে।’
নিউজ ডেস্ক : আসন্ন জুনিয়র বৃত্তি পরীক্ষায় নির্দিষ্ট আট মডেলে...
নিউজ ডেস্কঃ প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ৪ হাজার ১৯০ কো...
নিউজ ডেস্ক : ৪৫তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে নিয়োগ পাওয়...
নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২০২৭ শিক...
নওগাঁ প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে নওগাঁ বিশ্ববিদ্যা...

মন্তব্য (০)