• লিড নিউজ
  • শিক্ষা

‎প্রাথমিক শিক্ষার উন্নয়নে ৪ হাজার ১৯০ কোটি টাকা দিচ্ছে সরকার: ডা. জাহেদ উর রহমান

  • Lead News
  • শিক্ষা

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ৪ হাজার ১৯০ কোটি টাকার শিক্ষা উন্নয়ন কর্মসূচি অনুমোদন করেছে সরকার। এ কর্মসূচির আওতায় ৩ হাজার ৪০৩ কোটি টাকা দেবে বাংলাদেশ সরকার। বাকি ৭৯৭ কোটি টাকা আসবে বৈদেশিক অর্থায়ন থেকে।
‎
‎মঙ্গলবার (১০ নভেম্বর) সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে নিয়মিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
‎
‎তিনি বলেন, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এ উন্নয়ন কর্মসূচি অনুমোদন করা হয়েছে। এতে মোট ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ১৯০ কোটি টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন থেকে ৩ হাজার ৪০৩ কোটি টাকা এবং বৈদেশিক অর্থায়ন থেকে ৭৯৭ কোটি টাকা ব্যয় করা হবে।
‎
‎দেশের শিক্ষাব্যবস্থার বর্তমান অবস্থা তুলে ধরে ডা. জাহেদ উর রহমান বলেন, দেশের অন্যান্য খাতের মতো শিক্ষাব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে শিক্ষার অবনতি সবচেয়ে বেশি চোখে পড়েছে। সরকার শিক্ষার মান নিশ্চিত করতে কাজ করছে।
‎
‎তিনি আরও বলেন, যারা শিক্ষার মান ধরে রাখতে পারবেন, রাষ্ট্রীয় স্বীকৃতি ও সরকারি সনদ তাদের জন্যই থাকবে। সম্প্রতি অনুষ্ঠিত উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায়ও এর প্রতিফলন দেখা গেছে।

মন্তব্য (০)





image

জুনিয়র বৃত্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে বোর্ডের জ...

১

নিউজ ডেস্ক : আসন্ন জুনিয়র বৃত্তি পরীক্ষায় নির্দিষ্ট আট মডেলে...

image

দেশের বিভিন্ন সরকারি কলেজে পদায়ন পেলেন ৩৩৯ প্রভাষক

২

নিউজ ডেস্ক : ৪৫তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে নিয়োগ পাওয়...

image

পূর্বঘোষিত সময়েই ঢাবির ভর্তি পরীক্ষা, কয়েক বিভাগে শর্ত শিথিল

৩

নিউজ ডেস্ক :  ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২০২৭ শিক...

image

নওগাঁ বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার সমাপনি অনুষ্ঠিত

৪

নওগাঁ প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে নওগাঁ বিশ্ববিদ্যা...

image

আলিমে ভর্তি শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু ১২ নভেম্বর

৫

নিউজ ডেস্কঃ   ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আলিমে অনলাইনে ...

  • company_logo