ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তবে এ মিসাইলটি আটকে দেওয়ার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।
রোববার (৮ নভেম্বর) সৌদি কর্তৃপক্ষ দাম্মাম এবং আল-আহসা এবং আবকাইকে সম্ভাব্য হামলার সতর্কতা জারি করেছিল। এর কয়েক মিনিট পর তারা জানায়, হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক মিসাইল ভূপাতিত করা হয়েছে।
সতর্কতা জারির পর সবাইকে তাৎক্ষণিকভাবে নিরাপদস্থানে চলে যাওয়ার আহ্বান জানিয়েছিল সৌদি কর্তৃপক্ষ। একইসঙ্গে হামলার কোনো ধরনের ভিডিও বা ছবি না তুলতেও সতর্কতা দেয় তারা।
গত জুলাই থেকে সৌদি আরব ও হুথিরা একেঅপরের বিরুদ্ধে হামলা ও পাল্টা হামলা চালাচ্ছে। সাম্প্রতিক সময়ে যা চরম আকার ধারণ করেছে।
গতকাল সৌদির বিমানবাহিনী ইয়েমেনের রাজধানী সানার একটি গ্রামে বিমান হামলা চালায়। এতে সেখানে অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এরপরই সৌদিতে আবারও ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইয়েমেনের বিদ্রোহীরা।
জুলাইয়ের আগে দীর্ঘদিন সৌদি ও হুথিদের মধ্যে সম্পর্ক তুলনামূলক শান্ত ছিল। কিন্তু ওই মাসে ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি এবং সৌদি-সমর্থিত সরকারের মধ্যে পুনরায় যুদ্ধ শুরু হয়, যা মধ্যপ্রাচ্যের সংঘাতের ক্ষেত্রে একটি নতুন ফ্রন্ট খুলে দিয়েছে।
তখন থেকেই সৌদি আরব নিয়মিতভাবে হুথিদের অবস্থানে বোমা বর্ষণ করে আসছে। অন্যদিকে, হুথি গোষ্ঠীও তেলসমৃদ্ধ সৌদি আরবের ওপর হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে।
নিউজ ডেস্কঃ নিজেদের তৈরি ব্যালিস্টিক মিসাইলের সীমা...
নিউজ ডেস্কঃ ইরানে জানুয়ারিতে সরকারবিরোধী বিক্ষোভে...
নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপ...
নিউজ ডেস্কঃ পাকিস্তানশাসিত আজাদ জম্মু ও কাশ্মীরের...
নিউজ ডেস্কঃ ইরানের পারমাণবিক কর্মসূচি এবং এর পেছনে থাকা...

মন্তব্য (০)