• সমগ্র বাংলা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনা ধারণ করে দেশ গঠনে তরুণ প্রজন্মকে খেলাধুলা ও দেশীয় সংস্কৃতি চর্চায় সম্পৃক্ত করতে হবে: সংস্কৃতিমন্ত্রী

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদক : মাগুরার শালিখা উপজেলার নাঘোসায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ  বিকেলে আয়োজিত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন। এ দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক ভূমিকা ও অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হয়।

 স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়াউর রহমানের ভূমিকা এবং পরবর্তী সময়ে দেশ গঠন ও জাতীয় উন্নয়নে তাঁর অবদান বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে রয়েছে।

মন্ত্রী বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সম্প্রীতি গড়ে তোলে।

 সংস্কৃতি মন্ত্রী, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে তরুণ প্রজন্মকে খেলাধুলা এবং দেশীয় সংস্কৃতি চর্চায় আরও বেশি সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

 একটি সুস্থ, সৃজনশীল ও মানবিক সমাজ গঠনে ক্রীড়া ও সংস্কৃতির চর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই তৃণমূল পর্যায়ে এ ধরনের আয়োজন আরও সম্প্রসারিত করতে হবে।

তালখড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী, শালিখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাফফর হোসেন টুকু এবং মাগুরা জেলা বিএনপির সদস্য মো. মনিরুজ্জামান চকলেট।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়াপ্রেমী দর্শক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আয়োজিত এ ফুটবল টুর্নামেন্ট স্থানীয় তরুণ ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।

মন্ত্রী পরে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শালিখা উপজেলা প্রশাসন  আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন।

মন্তব্য (০)





image

আ. লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ আহত ৬

১

নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরের বন্দর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ...

image

নড়াইলে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

২

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে যথাযোগ্য মর্যাদায় ৭ নভেম্বর &ls...

image

ফরিদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা: স্বাধীনতা...

৩

ফরিদপুর প্রতিনিধি: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে...

image

পাবনায় মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড

৪

পাবনা প্রতিনিধিঃ পাবনার ফরিদপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে তি...

image

শার্শায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ...

৫

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় ব...

  • company_logo