• সমগ্র বাংলা

আ. লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ আহত ৬

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরের বন্দর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ইটপাটকেল নিক্ষেপ ও পুলিশের একটি গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিমসহ ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে নগরের বন্দর থানার পোর্ট কানেক্টিং রোডের তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা তালতলা এলাকায় মিছিল বের করেন। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বাধা দেয়। এ সময় মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে পুলিশের একটি গাড়ির কাচও ভাঙচুর করা হয়। এতে ওসিসহ ছয় পুলিশ সদস্য আহত হন।

পরে ধাওয়া দিয়ে ঘটনাস্থল থেকে ১৬ জনকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় পুলিশের ওপর হামলা ও সন্ত্রাসবিরোধী আইনে বন্দর থানায় একটি মামলা করা হয়েছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, মিছিল থেকে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি একটি গাড়ির কাচ ভাঙচুর করা হয়েছে। হামলার পরও পুলিশ মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের ধরতে ধাওয়া করে। ঘটনাস্থল থেকে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। মিছিলে অংশ নেওয়া অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য (০)





image

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনা ধারণ করে দেশ গঠনে তরুণ ...

১

নিজস্ব প্রতিবেদক : মাগুরার শালিখা উপজেলার নাঘোসায় জাতীয় বিপ্...

image

নড়াইলে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

২

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে যথাযোগ্য মর্যাদায় ৭ নভেম্বর &ls...

image

ফরিদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা: স্বাধীনতা...

৩

ফরিদপুর প্রতিনিধি: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে...

image

পাবনায় মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড

৪

পাবনা প্রতিনিধিঃ পাবনার ফরিদপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে তি...

image

শার্শায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ...

৫

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় ব...

  • company_logo