ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : রাজধানীর বাড্ডার নতুন বাজার এলাকায় বৈশাখী পরিবহণের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।
শুক্রবার (৬ নভেম্বর) বিকাল সোয়া ৫টার দিকে কোকাকোলা গেটের বিপরীত পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে এ আগুন লাগে।
আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা।
স্থানীয় বাসিন্দারা জানান, কোকাকোলা গেটের বিপরীত পাশে বাসটি দাঁড়িয়ে ছিল। হঠাৎ সেটিতে আগুন ধরে যায়। তবে ঘটনার সময় বাসে কোনো যাত্রী ছিলেন না।
তবে বাসটিতে কী কারণে আগুন লেগেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নিউজ ডেস্ক : অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ১৯৭৫ সালের ঐত...
নিউজ ডেস্কঃ ১৯৭৫ সালের ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের পথ...
নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিষ্টার কা...
নিউজ ডেস্কঃ পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম ...

মন্তব্য (০)