• জাতীয়

আর্থিক খাত রাজনীতিমুক্ত করার চেষ্টা চলছে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেছেন, আগামী ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার পরিকল্পনা নিয়েছে সরকার।

তিনি বলেন, এ লক্ষ্য অর্জনে আর্থিক খাতকে রাজনীতিমুক্ত করা, ব্যাংক খাতে জবাবদিহিতা নিশ্চিত করা এবং দেশীয় শিল্পের বিকাশে কর কাঠামো পরিবর্তনের উদ্যোগ নেয়া হচ্ছে।

শুক্রবার (৬ নভেম্বর) দ্বিতীয় আন্তর্জাতিক এক্সিবিশন অন মেটাল ফর্মিং, মেটাল ওয়ার্কিং, প্রি-ফেব্রিকেটেড স্টিল স্ট্রাকচার টেকনোলজি, হার্ডওয়্যার টুলস অ্যান্ড ফাস্টেনারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আর্থিক খাতকে রাজনীতিমুক্ত করার চেষ্টা চলছে। ব্যাংকগুলোকে নিয়ম ও জবাবদিহিতার মধ্যে আনার উদ্যোগ নেয়া হয়েছে। একই সঙ্গে দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে প্রযুক্তিগতভাবে উন্নত পর্যায়ে নেয়ার চেষ্টা করছে সরকার।

তিনি আরও বলেন, কর কাঠামো পরিবর্তনের মাধ্যমে দেশীয় শিল্পকে সহযোগিতা করা হবে। শিল্প উদ্যোগগুলোকে নীতিগত সহায়তা দিতে পারলে এ খাত অনেক দূর এগিয়ে যাবে। তবে উত্তরাধিকারসূত্রে পাওয়া বিদ্যমান কাঠামো নিয়েই সরকারকে কাজ করতে হচ্ছে। সুইচ টিপলেই সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়।

দেশের ইস্পাত শিল্পকে সম্ভাবনাময় খাত উল্লেখ করে জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, এ শিল্পের উন্নয়নে সরকার যথাযথ উদ্যোগ নেবে।

বিশ্ব অর্থনীতি অনেক দূর এগিয়ে গেলেও বাংলাদেশ এখনো সেই পর্যায়ে পৌঁছাতে পারেনি উল্লেখ করে তিনি আরও বলেন, এসব বিষয় বিবেচনায় নিয়েই সরকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। গ্যাস সরবরাহ বাড়াতে চলতি বছর ৩০টি এবং আগামী বছর ১৫০টি কূপ খননের উদ্যোগ নেয়া হয়েছে।

 

মন্তব্য (০)





image

১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধান...

১

নিউজ ডেস্কঃ ১৯৭৫ সালের ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের পথ...

image

সকল ধর্মাবলম্বীর অংশগ্রহণের মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়তে ...

২

নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিষ্টার কা...

image

মোটরসাইকেলসহ চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

৩

নিউজ ডেস্ক : মূল ড্রাইভিং লাইসেন্স ছাড়া রাস্তায় মোটরযান চালা...

image

দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

৪

নিউজ ডেস্ক : দেশের কারাগারগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, ...

image

‎স্বৈরাচার আ. লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেয়া হবে না: স...

৫

নিউজ ডেস্কঃ ‘স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি ...

  • company_logo