• রাজনীতি

আইসিএপিপির ১৩তম সাধারণ অধিবেশনে যোগ দিতে সিউলে বিএনপির প্রতিনিধি দল

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ এশিয়ার রাজনৈতিক দলসমূহের আন্তর্জাতিক সম্মেলন (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণের লক্ষ্যে বিএনপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল আজ বুধবার স্থানীয় সময় দুপুরে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে পৌঁছেছে।

প্রতিনিধি দলে রয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ এবং বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

সিউলের ইনচন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে আইসিএপিপির প্রতিনিধিবৃন্দ এবং দক্ষিণ কোরিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা প্রতিনিধি দলকে স্বাগত জানান।

সম্মেলনের আনুষ্ঠানিক কর্মসূচির অংশ হিসেবে আজ সন্ধ্যায় সিউলের হোটেল শিলায় এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সম্মানে স্বাগত নৈশভোজের আয়োজন করা হয়েছে। একই দিন রাতে আইসিএপিপির স্থায়ী কমিটির ৪৬তম সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আগামীকাল ৫ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৯টায় হোটেল শিলা সিউলে আইসিএপিপির ১৩তম সাধারণ অধিবেশনের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে। দুই দিনব্যাপী এ সম্মেলনে এশিয়ার ৩৭টি দেশের ৯৬টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।

সম্মেলনের প্রথম দিনে দুটি প্ল্যানারি অধিবেশন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দিন ৬ নভেম্বর তৃতীয়, চতুর্থ ও পঞ্চম প্ল্যানারি অধিবেশনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা ‘পরিবর্তনশীল বিশ্বে আস্থা পুনর্গঠন’ প্রতিপাদ্যকে সামনে রেখে সমসাময়িক আন্তর্জাতিক ও আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতি, পারস্পরিক সহযোগিতা, সংলাপ এবং আস্থা প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করবেন। পাশাপাশি অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা এবং একটি যৌথ ঘোষণাপত্র প্রণয়নের বিষয়েও আলোচনা হবে।

আগামী ৬ নভেম্বর বিকেলে সমাপনী অধিবেশনের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হবে।

উল্লেখ্য, বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল—বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জাতীয় পার্টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশকে এ আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

মন্তব্য (০)





image

কাদা ছোড়াছুড়ি ভুলে একজোট হয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই কর...

১

নিউজ ডেস্কঃ সংসদ সদস্য ও জুলাই গণঅভ্যুত্থানের সহযোদ্ধা ...

image

ভারতীয় গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই পরিচয়ে মাহমুদা মিতুকে হত...

২

নিউজ ডেস্কঃ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগর...

image

ভুল বুঝতে পেরেছে জামায়াত, নতুন কৌশলে দলটি

৩

‎নিউজ ডেস্ক:  দেশের রাজনীতিতে গ্রহণযোগ্যতা বাড়াতে এবং দীর্ঘ সাড়ে আ...

image

ফ্যাসিবাদীদের প্রতিহত করবে বিএনপির নেতাকর্মীরা: রিজভী

৪

‎নিউজ ডেস্ক:  বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উ...

image

আগুন শর্টসার্কিট থেকে নয়, অথচ স্বরাষ্ট্রমন্ত্রী হামলাকারী...

৫

নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও স...

  • company_logo