• রাজনীতি

খোকা ছিলেন রাজপথের খাঁটি যোদ্ধা: মির্জা আব্বাস

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান প্রয়াত সাদেক হোসেন খোকার সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে আবেগঘন স্মৃতিচারণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

শৈশব, কৈশোর, মুক্তিযুদ্ধ এবং দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা স্মৃতি তুলে ধরে তিনি বলেছেন, ‘খোকা ছিলেন রাজপথের একজন খাঁটি যোদ্ধা। তিনি কম হাসতেন, কিন্তু তার কথাবার্তা ও আন্তরিকতা মানুষকে সহজেই কাছে টেনে নিত। তিনি অত্যন্ত সহজ-সরল ও বড় মনের মানুষ ছিলেন।’

বুধবার (৪ নভেম্বর) বিকেলে রাজধানীর গোপীবাগে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

শৈশব ও রাজপথের দিনগুলোর কথা স্মরণ করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘আমরা পাশাপাশি এলাকার বাসিন্দা ছিলাম – আমি শাহজাহানপুরের, আর খোকা গোপীবাগের। কখন যে একে অপরের সঙ্গী ও রাজনৈতিক সহযোদ্ধা হয়ে গেলাম, বুঝতেই পারিনি। মুক্তিযুদ্ধের দিনগুলো থেকে শুরু করে জনপ্রতিনিধি হিসেবে কাজ করা – সবখানেই আমরা একসঙ্গে ছিলাম। হাতে হাত রেখে এতগুলো বছর কীভাবে পার হয়ে গেল, আর আমাদের বয়স কীভাবে বেড়ে গেলো, তা আজ ভাবতে কষ্ট হয়।’

সাদেক হোসেন খোকার সঙ্গে তার গভীর ব্যক্তিগত ও রাজনৈতিক সম্পর্কের কথা উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, ‘খোকা এবং আমার জীবনের নানা ঘটনা নিয়ে যদি লিখতে বসি, তবে আস্ত একটি বই হয়ে যাবে।’

‘রাজনীতিতে আমাদের মতপার্থক্য কিংবা ঝগড়াও হতো, কিন্তু দিনশেষে আমরা বিএনপির আদর্শ ও মানুষের জন্য একসঙ্গে কাজ করেছি। রাজনীতির নানা পরিবর্তনের মধ্য দিয়ে আমরা গিয়েছি। আজ সে আমাদের মাঝে নেই, সে থাকলে হয়তো বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আরও অনেক ভালো কিছু হতে পারত।’

প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি আরও বলেন, খোকাকে নিয়ে পরবর্তী সময়ে বড় পরিসরে একটি স্মরণসভার পরিকল্পনা রয়েছে, যেখানে তার রাজনৈতিক অবদান ও জীবনের নানা দিক তুলে ধরা হবে। একই সঙ্গে তিনি গোপীবাগসহ দেশবাসীকে সাদেক হোসেন খোকার পরিবারের প্রতি সহমর্মিতা জানানো এবং তার রুহের মাগফিরাতের জন্য দোয়া করার আহ্বান জানান।

দোয়া মাহফিলে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও খোকার সন্তান ইশরাক হোসেন এমপি, রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এমপি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মোনায়েম মুন্না, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক আহ্বায়ক গোলাম মাওলা শাহীন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেলসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সভা শেষে প্রয়াত সাদেক হোসেন খোকার বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

 

মন্তব্য (০)





image

রাষ্ট্র সংস্কারে নতুন সনদ প্রয়োজন, নেতৃত্বের পরিবর্তন চান...

১

নিউজ ডেস্ক : আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান ম...

image

ফুয়াদ ডেঙ্গুতে আক্রান্ত, আদালত অবমাননার ব্যাখ্যা দেওয়ার দ...

২

নিউজ ডেস্ক :  আন্তর্জাতিক অপরাধ ট্রাইব...

image

টিআইবির বিবৃতিতে জামায়াতকে জড়ানো ‘দুরভিসন্ধিমূলক’: পরওয়ার

৩

নিউজ ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের উপর হামলার ঘ...

image

রাষ্ট্র সংস্কারে নতুন সনদ প্রয়োজন, নেতৃত্বের পরিবর্তন চান...

৪

নিউজ ডেস্কঃ   আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চ...

image

টিআইবির বিবৃতিতে জামায়াতকে জড়ানো ‘দুরভিসন্ধিমূলক’: পরওয়ার

৫

নিউজ ডেস্কঃ   রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের উ...

  • company_logo