ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : বিশেষ পরিস্থিতির কারনে জিজ্ঞাসাবাদের জন্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ও দ্য ডেইলি অবজারভার-এর সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী ও ডিবিসি নিউজের বিশেষ প্রতিনিধি রাজিব ঘোষকে আটক করে ডিবি অফিসে আনা হয়েছে। তাদের গ্রেপ্তারের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ডিএমপির উপকমিশনার মো. আকতার হোসেন।
তিনি গণমাধ্যমকে বলেন, অনাকাঙ্ক্ষিত একটি পরিস্থিতি এড়ানোর জন্য তাকে ডিবিতে আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে জানানো হবে।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ও দ্য ডেইলি অবজারভার-এর সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
উল্লেখ্য, আজ বুধবার দুপুরে রাজধানীর মহাখালীতে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের কার্যালয় থেকে তাকে আটক করা হয়।
নিউজ ডেস্ক : ৫৮ হাজার ৮৮ কোটি ৯২ লাখ টাকা ব্যয় সংবলিত ১৩টি প...
নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ সফররত চীনের কমিউনিস্ট পার্টির কেন...
নিউজ ডেস্ক : ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্য...
নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কা...
নিউজ ডেস্ক : ২০২৭ সালে সাধারণ ছুটি ১৫ এবং নির্বাহী আদেশে ১৪ ...

মন্তব্য (০)