• লিড নিউজ
  • জাতীয়

জ্বালানি অনুসন্ধানে ব্রুনাইকে বিনিয়োগের আহ্বান বাংলাদেশের

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বাংলাদেশে জ্বালানি অনুসন্ধান কার্যক্রমে সরকারি পর্যায়ে (জিটুজি) এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে বিনিয়োগের জন্য ব্রুনাই দারুসসালামকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একইসাথে দেশটির সঙ্গে দীর্ঘমেয়াদি জ্বালানি সহযোগিতা গড়ে তুলতে আগ্রহ প্রকাশ করেছে ঢাকা।

‎মঙ্গলবার (৩ নভেম্বর) অ্যান্টিগুয়া ও বারবুডায় অনুষ্ঠিত কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলনের (সিএইচওজিএম) ফাঁকে ব্রুনাইয়ের দ্বিতীয় অর্থমন্ত্রী দাতো সেরি সেতিয়া ড. আওয়াং হাজি মোহাম্মদ আমিন লিউ বিন আবদুল্লাহর সঙ্গে এক বৈঠকে বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির এ আহ্বান জানান।
‎
‎আজ সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দুই মন্ত্রী বাংলাদেশ ও ব্রুনাইয়ের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্রমবর্ধমান অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।
‎
‎বৈঠকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির বাংলাদেশের ইসলামী ব্যাংকিং খাতেও বিনিয়োগের জন্য ব্রুনাইকে উৎসাহিত করেন।
‎
‎জনশক্তি সহযোগিতা প্রসঙ্গে তিনি জানান, ব্রুনাইয়ের শ্রমবাজারের চাহিদা পূরণে আরও দক্ষ, আধা-দক্ষ ও পেশাজীবী কর্মী পাঠাতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে।
‎
‎এ সময় ব্রুনাইয়ের দ্বিতীয় অর্থমন্ত্রী দেশটির অর্থনীতিতে প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ অবদানের কথা স্বীকার করেন। একইসাথে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ অব্যাহত রাখার বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
‎
‎বৈঠকে হুমায়ুন কবির বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ব্রুনাইয়ের সুলতানকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান।

মন্তব্য (০)





image

‎অভিবাসন নীতি ও সীমান্ত ব্যবস্থাপনায় জোর দিচ্ছে সরকার: স...

১

‎নিউজ ডেস্কঃ জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বৈধ ...

image

এলডিসি উত্তরণের পরও কমনওয়েলথ বাণিজ্য সুবিধা অব্যাহত রাখার...

২

নিউজ ডেস্কঃ স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের ...

image

‎রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ‎

৩

‎নিউজ ডেস্ক: বাংলাদেশে বিপুল সংখ্যক রোহিঙ্গা উপস্থিতির ক...

image

ডিসেম্বরের মধ্যে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: ...

৪

‎নিউজ ডেস্কঃ ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজু...

image

আধুনিক সীমান্ত ব্যবস্থাপনা জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার...

৫

নিউজ ডেস্কঃ   আধুনিক, সমন্বিত ও প্রযুক্তিভিত্তিক ন...

  • company_logo