• জাতীয়

বাংলাদেশিদের শেনজেন ভিসা নিয়ে নতুন বার্তা দিল সুইডেন দূতাবাস

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ  শেনজেন ভিসার আবেদন প্রক্রিয়াকরণ বন্ধ করেছে ঢাকাস্থ সুইডিশ দূতাবাস। এখন থেকে শেনজেন ভিসা, আমন্ত্রণপত্র, আপিল ও আবেদন সংক্রান্ত যেকোনো বিষয়ে সরাসরি সুইডিশ মাইগ্রেশন এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে হবে।

সোমবার (২ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দূতাবাস। সেখানে বলা হয়, দূতাবাস এখন আর শেনজেন ভিসার আবেদন প্রক্রিয়াকরণ করছে না।

সুইডেন দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়েছে, দূতাবাস আপনাদের অবগত করতে চায় যে, আমরা আর শেনজেন ভিসার আবেদন প্রক্রিয়াকরণ করছি না। ফলে শেনজেন ভিসা, আমন্ত্রণপত্র, আপিল, নির্দিষ্ট কোনো আবেদনসংক্রান্ত বিষয় বা এ-সম্পর্কিত অন্যান্য প্রশ্নের জন্য অনুগ্রহ করে সরাসরি সুইডিশ মাইগ্রেশন এজেন্সি (Swedish Migration Agency)-এর সঙ্গে যোগাযোগ করুন। 

সেখানে আরও বলা হয়েছে, অনুগ্রহ করে লক্ষ্য করুন যে, শেনজেন ভিসা সংক্রান্ত নির্দেশনা, তথ্য বা সহায়তা প্রদানের অনুমোদন দূতাবাসের আর নেই। তাই আবেদনকারী এবং স্পন্সরদের শেনজেন ভিসা-সংক্রান্ত সকল প্রশ্ন ও যোগাযোগের জন্য সরাসরি সুইডিশ মাইগ্রেশন এজেন্সি-এর সঙ্গে যোগাযোগ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে।

পোস্টে আরও লেখা হয়েছে, অনুগ্রহ করে জেনে রাখুন যে, বাংলাদেশ থেকে শেনজেন ভিসার আবেদন এখন আর সুইডেন দূতাবাস গ্রহণ বা প্রক্রিয়াকরণ করে না। শেনজেন ভিসা সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে সরাসরি সুইডিশ মাইগ্রেশন এজেন্সির সঙ্গে যোগাযোগ করুন।

মন্তব্য (০)





image

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

১

‎নিউজ ডেস্কঃ পঞ্চগড়ের দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের ম...

image

চাঁদাবাজি থেকে গুম-খুন: যেভাবে ‘সন্ত্রাসী এসপি’তে পরিণত হ...

২

‎নিউজ ডেস্কঃ  যশোরের সাবেক পুলিশ সুপার (এসপি) ও রাজ...

image

প্রতিহিংসার রাজনীতি পরিহার করে সুন্দর দেশ গড়তে হবে: স্বরা...

৩

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রতি...

image

মিরপুরে শ্রমিক পরিচয়ে মিছিল করতে গিয়ে আ.লীগের কয়েকজন ধরা

৪

‎নিউজ ডেস্কঃ মিরপুরে পোশাক শ্রমিকরা কাজে ফিরলেও আন্দোলনক...

image

ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্র...

৫

নিউজ ডেস্কঃ ভূমিকম্পের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তু...

  • company_logo