ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ জুলাই আন্দোলনের সময় ঢাকার ভাটারা এলাকায় মো.শামীম মিয়া নামে এক ব্যক্তিকে হত্যার চেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে শরীয়তপুর -১ আসনের সাবেক সংসদ সদস্য বিএম মোজাম্মেল হককে।
তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম এ আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী আইনজীবী লিটন মিয়া এ তথ্য দিয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার এসআই হাবিবুর রহমান গত ২৭ অক্টোবর তাকে এ মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির দিন রাখেন এদিন।
সকালে শুনানিকালে মোজাম্মেল হককে কারাগার থেকে আদালতে আনা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ তাকে গ্রেফতার দেখানোর পক্ষে শুনানি করেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী লিটন মিয়াসহ কয়েকজন গ্রেফতার না দেখাতে শুনানি করেন।
দুপক্ষের শুনানি নিয়ে আদালত তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেয়। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।
মামলার বিবরণে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই মো. শামীম মিয়া ভাটারা থানার ১০০ ফিট রাস্তায় আন্দোলনে যোগ দেন। আন্দোলনকারীদের উপর গুলিবর্ষণ করা হয়। শামীমের শরীরের বিভিন্ন স্থানে চারটি গুলি লাগে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হত্যার অভিযোগে মামলা করেন তিনি।
নিউজ ডেস্কঃ পঞ্চগড়ের দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের ম...
নিউজ ডেস্কঃ শেনজেন ভিসার আবেদন প্রক্রিয়াকরণ বন্ধ ...
নিউজ ডেস্কঃ যশোরের সাবেক পুলিশ সুপার (এসপি) ও রাজ...
নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রতি...
নিউজ ডেস্কঃ মিরপুরে পোশাক শ্রমিকরা কাজে ফিরলেও আন্দোলনক...

মন্তব্য (০)