ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি : এইচএসসি-২০২৬ পরীক্ষার ফলাফলে অভাবনীয় সাফল্য অর্জন করেছে জামালপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি আশেক মাহমুদ কলেজ। ময়মনসিংহ বিভাগের জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলার কলেজগুলোর মধ্যে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা এবং পরীক্ষার্থীদের পাসের হারে শীর্ষস্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
কলেজের প্রকাশিত ফলাফল বিবরণী অনুযায়ী, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় সরকারি আশেক মাহমুদ কলেজ থেকে মোট ১ হাজার ২৩২ জন পরীক্ষার্থী অংশগ্রহণের জন্য নিবন্ধিত হয়। এর মধ্যে ২৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। পরীক্ষায় অংশগ্রহণকারী ১ হাজার ২০৯ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ হাজার ৩ জন। পাসের হার ৮৩ দশমিক ০৩ শতাংশ। এছাড়া জিপিএ-৫ পেয়েছে ১০৯ জন শিক্ষার্থী।
বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগ থেকে ৪৭৬ জনের মধ্যে ৪৩৬ জন উত্তীর্ণ হয়েছে। এ বিভাগে পাসের হার ৯৩ দশমিক ৫৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৮৪ জন। মানবিক বিভাগে ৪৪৭ জনের মধ্যে ৩৬৭ জন উত্তীর্ণ হয়েছে। এ বিভাগে পাসের হার ৮৩ দশমিক ৬০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ২১ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে ৩০৯ জনের মধ্যে ২০১ জন উত্তীর্ণ হয়েছে। এ বিভাগে পাসের হার ৬৬ দশমিক ১২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৪ জন।
সার্বিকভাবে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ফলাফলের নিম্নমুখী প্রবণতা ও হতাশার চিত্রের মধ্যে সরকারি আশেক মাহমুদ কলেজের এ সাফল্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সব মহলে সন্তোষ ও আনন্দের সৃষ্টি করেছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, শিক্ষার্থীদের অধ্যবসায়, অভিভাবকদের সহযোগিতা এবং প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতার ফলেই এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে।
এ অর্জনে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। ভবিষ্যতেও এ সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে জাতীয় পর্যায়ে আরও ভালো ফলাফল অর্জনের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
কলেজের সার্বিক ফলাফল ও এ সাফল্যের বিষয়ে সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল বার্সেদ বলেন,
“এবারের এইচএসসি পরীক্ষায় আমাদের কলেজের শিক্ষার্থীদের ফলাফলে আমরা সন্তুষ্ট তবে আরো ভালো করার সম্ভব বলে আমরা মনে করি। এ সাফল্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার ফল।
মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী ও জামালপুর সদর আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন মহোদয়ের শিক্ষা ও শিক্ষার্থীবান্ধব কার্যক্রম এ অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে আমরা মনে করি। ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি একজন গুণী মানুষ হিসেবে জীবন অতিবাহিত করার পাথেয় তৈরিতে সরকারি আশেক মাহমুদ কলেজ বদ্ধ পরিকর। এ সাফল্যের জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাই।”
নিউজ ডেস্কঃ পঞ্চগড়ের দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল...
নিউজ ডেস্কঃ ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও ...
নিউজ ডেস্কঃ এইচএসসি ও সমমানের পরীক্ষায় অনুত্তীর্ণ শিক্ষ...
নিউজ ডেস্কঃ প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য প্রচলি...
নিউজ ডেস্ক : রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্...

মন্তব্য (০)