ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর শিক্ষাবোর্ডে এইচএসির ফলাফলে কমেছে পাশের হার জিপিএ ৫ প্রাপ্তির হার। এবার পাশের হার ৪৫ দশমিক ৯৮ শতাংশ।
জিপিএ ৫ প্রাপ্ত ছাত্রছাত্রীর সংখ্যা ২হাজার ৯৫৩ জন। এর মধ্যে জিপিএ ৫ প্রাপ্ত ছাত্রীর সংখ্যা ১ হাজার ৫৭০ জন এবং জিপিএ ৫ প্রাপ্ত ছাত্রের সংখ্যা বরাবরের কিছুটা কমে ১ হাজার ৩৮৩জন।
দিনাজপুর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকপ্রফেসর বোরহান উদ্দীন জানান, কেউ পাশ করতে পারেনি এবার এমন কলেজের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৪৯ টিতে। গত বছর ফেইলের তালিকায় ছিল ৪৩টি কলেজের নাম।
এবারের এইচ এসসি ফলাফল বিপর্যয়ের কারন হিসেবে কোয়ালিটি শিক্ষা পরীক্ষা কক্ষে সিসি ক্যামেরাকে কারন হিসেবে দেখছেন শিক্ষাবোর্ড কর্মকর্তারা। পাশাপাশি চলতি পরীক্ষার্থীরা জুনিয়ার সার্টিফিকেট ( জেএসসি) সময় করোনায় এবং ২৪ এর জুলাই বিপ্লবের প্রভাব কাজ করেছে বলে মনে করছেন তারা।
ফলাফল ঘোষনার সাথে সাথে ভাল ফলাফল করতে পারা শিক্ষা প্রতিষ্ঠানে আনন্দ উল্লাসে মেতে উঠে শিক্ষার্থীরা।
শিক্ষাবোর্ডের সচিব নুর মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, শুন্য ফলাফল পাওয়া ৪৯টি কলেজের বিরুদ্ধে ব্যবস্হা গ্রহনের কথা ভাবছেন শিক্ষাবোর্ডে কর্মকর্তারা। কেউ পাশ না করার কারন জানতে শোকজ করাসহ কলেজগুলোর মঞ্জুরি বন্ধ করা হতে পারে বলে আভাস দিয়েছেন তিনি।
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা ...
নিউজ ডেস্ক : ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও...
নিউজ ডেস্ক : এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ শ...
নিউজ ডেস্ক : শনিবার (৩১ অক্টোবর) প্রকাশ করা হবে এ বছরের উচ্চ...
নিউজ ডেস্ক : চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকা...

মন্তব্য (০)