ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা, জলজ পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণে অভিযান চালিয়ে দুটি অবৈধ স্রোতিবাঁধ উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। এ সময় এক ব্যক্তিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকালে উপজেলার বিলচলন ইউনিয়নের খলিশাগাড়ি বিলে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান।
অভিযানকালে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী বিলের পানির স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টিকারী দুটি অবৈধ স্রোতিবাঁধ উচ্ছেদ করা হয়। একই সঙ্গে আইন লঙ্ঘনের দায়ে একজন অভিযুক্তকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এ ধরনের অবৈধ বাঁধের কারণে পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি মাছের চলাচল ও প্রজনন বাধাগ্রস্ত হয়। এতে মাছের প্রাকৃতিক বিচরণক্ষেত্র, জলজ পরিবেশ ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।
অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল মতিন এবং চাটমোহর থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থ রক্ষা, জলজ পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে সন্ত্রাস বিরোধী আই...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...
কুড়িগ্রাম প্রতিনিধি: ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাং...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পশ্চিম ঢে...

মন্তব্য (০)