• সমগ্র বাংলা

‎দীঘিনালায় আকস্মিক অবরোধ, সাজেক-বাঘাইছড়ির যোগাযোগ বিচ্ছিন্ন

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ দীঘিনালায় আকস্মিক অবরোধ, সাজেক-বাঘাইছড়ির যোগাযোগ বিচ্ছিন্ন
খাগড়াছড়ির দীঘিনালায় আকস্মিকভাবে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। রোববার (১ নভেম্বর) দুপুরের আগে সড়কে ব্যারিকেড দিয়ে এই অবরোধ শুরু করেন স্থানীয়রা।
‎
‎এতে দীঘিনালার সঙ্গে রাঙামাটির বাঘাইছড়ি, লংগদু ও সাজেকের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আকস্মিক এই অবরোধে চরম বিপাকে পড়েছেন স্থানীয় যাত্রী ও সাধারণ মানুষ।
‎
‎জানা গেছে, কোনো পূর্বঘোষণা বা আনুষ্ঠানিক বিবৃতি ছাড়াই উপজেলার জামতলি ও সুপারি বাগান এলাকার সড়কে অবস্থান নেন বিক্ষুব্ধ মানুষ ও পরিবহন শ্রমিকরা। 
‎
‎তারা জানান, সাজেক রুটে টানা কয়েকদিন ধরে চলা অনির্দিষ্টকালের অবরোধের কারণে তারা চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন তারা।
‎
‎এর আগে, কার্বারী অ্যাসোসিয়েশন ও গণঅধিকার রক্ষা কমিটির ডাকা অবরোধ আজ এক দিনের জন্য শিথিল করা হয়। তবে শিথিলের দিনেই পাল্টা কর্মসূচি দেয় ‘পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটি’।
‎
‎এই সংগঠনের ব্যানারেই আজ সড়কে যান চলাচল আটকে দেওয়া হয়েছে। ফলে ওই রুটে চলাচলকারী পণ্যবাহী ও যাত্রীবাহী অসংখ্য যানবাহন আটকা পড়েছে।

মন্তব্য (০)





image

যুবশক্তিকে কাজে লাগাতে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে...

১

লালমনিরহাট প্রতিনিধি: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসা...

image

পাবনা মানসিক হাসপাতালে দালালচক্রের ৪ সদস্যের কারাদণ্ড

২

পাবনা প্রতিনিধিঃ পাবনা মানসিক হাসপাতালে দালালচক্রের চার সদস্...

image

টানা তিন বছর শতভাগ ফেল চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট কলেজ

৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট কলেজ...

image

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ

৪

নিউজ ডেস্কঃ  গাজীপুরে ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা ক...

image

৪৭ বছর বয়সে এইচএসসি পাস করলেন ইউপি সদস্য আমিনুল

৫

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি: ৪৭ বছর বয়সে এসে এইচএসসি পরীক্ষা...

  • company_logo