• সমগ্র বাংলা

ফরিদপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেম, নাম বদলে চীনা যুবককে বিয়ে করলেন কলেজছাত্রী

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

ফরিদপুর প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচয়ের সূত্র ধরে চীনের এক নাগরিককে বিয়ে করেছেন ফরিদপুরের সালথা উপজেলার এক কলেজছাত্রী। ভিনদেশি জামাইকে একনজর দেখতে স্থানীয়দের উপচে পড়া ভিড় তৈরি হলে, শেষ পর্যন্ত আত্মরক্ষায় বা ভিড় এড়াতে  শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে ওই এলাকা ছাড়েন নবদম্পতি।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, চীনা নাগরিক ওয়াং চাওয়ের (২৫) সঙ্গে প্রায় দুই বছর আগে ফেসবুকে পরিচয় হয় সালথার আটঘর ইউনিয়নের নকুলহাটি গ্রামের বাসিন্দা তাহমিনা আক্তারের (২০)। তাহমিনা ফরিদপুর শহরের সারদা সুন্দরী মহিলা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। দীর্ঘ প্রেমের সম্পর্কের পর পরিবারের সম্মতিতে গত ১৯ অক্টোবর ঢাকায় তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পূর্বে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম পরিবর্তন করে রাখেন ‘আরিফ ইসলাম’।

গত ২৬ অক্টোবর রাতে স্ত্রী তাহমিনাকে সঙ্গে নিয়ে সালথার গ্রামের বাড়িতে বেড়াতে আসেন আরিফ ইসলাম। ভিনদেশি নাগরিকের আগমনের খবর মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়লে শত শত উৎসুক জনতা তাদের বাড়িতে ভিড় জমায়। তীব্র জনস্রোত ও কৌতূহলী মানুষের সামাল দিতে না পেরে গত শুক্রবার বিকেলে তারা আকস্মিকভাবে সালথা ছেড়ে অন্যত্র চলে যান।

তাহমিনার পরিবার জানিয়েছে, দম্পতির প্রয়োজনীয় কাগজপত্র তৈরির কাজ চলছে এবং আইনি প্রক্রিয়া শেষ করে দুজনেই চীনে চলে যাওয়ার পরিকল্পনা করছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আটঘর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ফারুক হোসেন বলেন, “বিষয়টি লোকমুখে শুনে খোঁজ নিয়েছি।”

এ বিষয়ে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দাবির উদ্দিন জানান, “সংবাদ পেয়ে ওই বাড়িতে প্রশাসনের পক্ষ থেকে লোক পাঠানো হয়েছিল; তবে তাদের সেখানে পাওয়া যায়নি। তারা ইতোমধ্যে সালথা ছেড়ে চলে গেছেন। ওই যুবকের নাগরিকত্ব ও অন্যান্য কাগজপত্রের বিষয়ে প্রশাসন থেকে খোঁজখবর নেওয়া হচ্ছে।”

মন্তব্য (০)





image

বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা, বেনাপোলের আফিয়া মাসুমা প...

১

বেনাপোল প্রতিনিধি: বাবার মরদেহ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় ...

image

‎প্রতি মিনিটে ৪ জন নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হয় আর মি...

২

দিনাজপুর প্রতিনিধি: সচেনতার অভাব এবং সময়মত চিকিৎসার অভা...

image

শিবচরে প্লাস্টিক দূষণ রোধে সচেতনতামূলক অভিযান ও পরিচ্ছন্ন...

৩

মাদারীপুর প্রতিনিধি: প্লাস্টিক দূষণ রোধ, পরিবেশ সুরক্ষা ও জন...

image

পাবনায় জিপি'র বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ স্বেচ্ছা...

৪

পাবনা প্রতিনিধিঃ পাবনা জজ কোর্টের সরকারি কৌঁসুলি (জিপি)...

image

১১ দলীয় জোটের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চে নড়াইলের হাজ...

৫

নড়াইল প্রতিনিধিঃ গণভোটের রায় বাস্তবায়নসহ কেন্দ্র ঘোষিত ৭ ...

  • company_logo