ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ নিবন্ধন-ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে কোন ই-রিক্সা চলবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
রোববার (১ নভেম্বর) দুপুরে সচিবালয়ে ই-রিক্সা নীতিমালা নিয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
এলজিআরডি প্রতিমন্ত্রী জানান, একজন চালক একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে পাঁচটি রিক্সার মালিক হতে পারবে। এক সিটি করপোরেশনের নিবন্ধিত রিক্সা অন্য সিটিতে চালানো যাবে না বলেও জানান তিনি।
তিনি বলেন, একটি ই-রিক্সায় চার জনের বেশি যাত্রী পরিবহন করা যাবে না।
এসময়, ফিটনেস সার্টিফিকেটের মেয়াদের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, নিবন্ধনের তারিখ থেকে ১২ বছর পর্যন্ত যানটি ব্যবহার করা যাবে। এছাড়া, ই-রিক্সার নতুন বিধিমালা না মানলে, আইনানুগ ব্যবস্থা গ্রহনের হুঁশিয়ারিও দেন তিনি।
নিউজ ডেস্কঃ দেশের বিচার অঙ্গনে বহুল আলোচিত ও চাঞ্চল্যকর মামল...
নিউজ ডেস্কঃ সৌদি আরবে ২০২৬ সালের হজ মৌসুমে ৩৪০ জন বাংলা...
নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলন আইআইএসএস মানামা ডা...
নিউজ ডেস্কঃ ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি...
নিউজ ডেস্কঃ দ্বিতীয় ইন্টারপোল গ্লোবাল বায়োসিকিউরিটি কনফারে...

মন্তব্য (০)