• জাতীয়

বরিশালে ইসলামী আন্দোলনে যোগ দিলেন জামায়াতের একদল কর্মী-সমর্থক

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ   বরিশালের বাকেরগঞ্জে জামায়াতে ইসলামী ছেড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিয়েছেন দলটির একদল নেতাকর্মী।

শনিবার (৩১ অক্টোবর) উপজেলা জামায়াতের সদস্য মো. শাহিন শিকদারের নেতৃত্বে তারা ইসলামী আন্দোলনের সদস্য ফরম পূরণের মাধ্যমে দলটিতে যোগ দেন।

যোগদানকারীরা পরে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা কমিটির সদস্য এইচএম সানাউল্লাহ জানান, শাহিন শিকদারের নেতৃত্বে যোগদানকারীরা সদস্য ফরম পূরণ করেন। পরে সেসব ফরম বাকেরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা নাসির উদ্দিনের (রোকন ডাকুয়া) কাছে হস্তান্তর করা হয়।

উপজেলা সভাপতি মাওলানা নাসির উদ্দিন বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যক্রমে উদ্বুদ্ধ হয়ে তারা স্বেচ্ছায় দলটিতে যোগ দিয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, শাহিন শিকদার বাকেরগঞ্জ উপজেলার গাড়ুরিয়া ইউনিয়নের বাসিন্দা। বিগত নির্বাচনে নিজ কেন্দ্রে জামায়াতের প্রার্থীকে বিজয়ী করতে তিনি ভূমিকা রেখেছিলেন। ঢাকায় থাকাকালীনও জামায়াতের সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রমে যুক্ত ছিলেন।

জামায়াত ছেড়ে ইসলামী আন্দোলনে যোগ দেওয়ার বিষয়ে শাহিন শিকদার বলেন, ‘বিগত নির্বাচনে আমি জামায়াতকে সমর্থন করেছি। আমাদের কেন্দ্র থেকে জামায়াত প্রার্থীকে বিজয়ী করে এনেছি। এখন আমি জামায়াত থেকে সরে আসছি। আমার এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তিকে নিয়ে ইসলামী আন্দোলনে যোগ দিয়েছি।’

 

মন্তব্য (০)





image

‎সব দলকে সংসদকেন্দ্রিক রাজনীতি করার পরামর্শ রাষ্ট্রপতির ‎

১

নিউজ ডেস্কঃ দেশের সব রাজনৈতিক দলকে সংসদকেন্দ্রিক রাজনীতি করা...

image

‎বিদ্যুৎ-জ্বালানি খাতে ন্যূনতম কাজ করেনি বিগত সরকার: জ্বা...

২

নিউজ ডেস্কঃ উন্নয়নের গল্প শোনালেও বিদ্যুৎ ও জ্বালানী খাত নিয়...

image

‎গার্মেন্টস শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে ৬ সদস্যর মজুরি ...

৩

নিউজ ডেস্কঃ গার্মেন্টস শ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণে ...

image

আগামী গ্রীষ্মে সোলার বিদ্যুতে কমবে লোডশেডিং: জ্বালানিমন্ত্রী

৪

‎নিউজ ডেস্কঃ  জ্বালানির দাম বেড়ে ৩২ ডলারে পৌঁছ...

image

‎বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, পুলিশ বক...

৫

‎নিউজ ডেস্কঃ বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাস...

  • company_logo