• আন্তর্জাতিক

ইসরাইলে নির্বাচনের ফল যা-ই হোক, দেশটির বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ অব্যাহত থাকবে: হিজবুল্লাহ

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক :  ইসরাইলে নির্বাচনের ফল যা-ই হোক, দেশটির বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছেন লেবাননের ইরান-সমর্থিত সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান নাঈম কাসেম। তিনি বলেছেন, ইসরাইলের নেতৃত্বে কে আসছে, তা নিয়ে তাদের উদ্বেগ নেই। তবে ইসরাইলকে অবশ্যই লেবাননের দখল করা ভূখণ্ড ছেড়ে যেতে হবে।

বুধবার (২৮ অক্টোবর) এক লিখিত বিবৃতিতে এসব কথা বলেন নাঈম কাসেম।

এক প্রতিবেদনে আরব নিউজ বলছে, ইসরাইলের জাতীয় নির্বাচনে এরইমধ্যে ৯০ শতাংশ ভোট গণনা শেষ হলেও সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো রাজনৈতিক জোট। প্রাথমিক ফলাফলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থি জোট এগিয়ে থাকলেও ক্ষমতায় ফেরার পথ এখনো নিশ্চিত নয়।

নাঈম কাসেম বলেন, ‘ইসরাইলকে কে শাসন করছে, তা নিয়ে আমরা মাথা ঘামাই না। তবে বিষয়টি স্পষ্ট করে বলতে চাই, ইসরাইল তার দখলদারত্ব চালিয়ে যেতে পারে না। তাকে আমাদের ভূমি ছেড়ে যেতে হবে।’

একসময় লেবাননের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রভাব বিস্তারকারী হিজবুল্লাহ ২০২৩ সালের পর ইসরাইলের সঙ্গে দুটি যুদ্ধে জড়িয়ে দুর্বল হয়ে পড়ে।

গত জুনে লেবানন ও ইসরাইলের কর্তৃপক্ষ একটি কাঠামোগত চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তিতে হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ, দখল করা ভূখণ্ড থেকে ধাপে ধাপে ইসরাইলি সেনা প্রত্যাহার এবং ওই এলাকায় লেবাননের সেনাবাহিনী মোতায়েনের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

তবে চুক্তি সত্ত্বেও ইসরাইল দখল করা ভূখণ্ড ও এর আশপাশে মাঝেমধ্যে বিমান হামলা এবং স্থাপনা ধ্বংসের অভিযান চালিয়ে যাচ্ছে। অন্যদিকে, হিজবুল্লাহকে নিরস্ত্র করার সরকারি পরিকল্পনা প্রত্যাখ্যান করে আসছে সংগঠনটি।

তিনি আরও বলেন, ‘প্রতিরোধ অব্যাহত থাকবে। আমাদের এবং লেবাননের বিরুদ্ধে চালানো আগ্রাসনের মোকাবিলা করা হবে। যত দিন দখলদারত্ব ও আগ্রাসন চলবে, তত দিন হিজবুল্লাহর অস্ত্র ত্যাগের বিষয়ে আলোচনার কোনো সুযোগ নেই।’

মন্তব্য (০)





image

পাকিস্তানে অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, নি...

১

নিউজ ডেস্ক : পাকিস্তানের সিন্ধু প্রদেশের থরপারকার জেলার একটি...

image

‎স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৬৮

২

‎আন্তর্জাতিক ডেস্ক: স্পেনের রাজধানী মাদ্রিদের দক্ষিণে উর...

image

আরবদের বাদ দিয়ে নতুন সরকার গঠনের দাবি ইসরাইলি ডানপন্থি নে...

৩

নিউজ ডেস্ক : ইসরাইলে সদ্য অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের মধ্যেই দ...

image

যুদ্ধ বন্ধে ইরানকে নতুন প্রস্তাব কাতারের, যা আছে এতে

৪

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ...

image

প্রধানমন্ত্রীর জাপান সফরে ৪ সমঝোতা স্মারক, ২ অনুদান চুক্ত...

৫

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর জাপান সফরে দুই দেশের মধ্যে চারটি...

  • company_logo