• জাতীয়

বাংলাদেশ-ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা সহযোগিতা বাড়াতে আলোচনা

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ  চীনের ইউনান প্রদেশের শিক্ষা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় শিক্ষা সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. আবদুল খালেক। 

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে ইউনানের প্রাদেশিক শিক্ষা বিভাগের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষার্থী বিনিময়, শিক্ষক প্রশিক্ষণ, যৌথ গবেষণা, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং চীনা ভাষা শিক্ষার প্রসারে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

ইউনান প্রদেশের শিক্ষা বিভাগের উপমহাপরিচালক ঝাও দেরং চীনা প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। বাংলাদেশের পক্ষে সিনিয়র সচিব মো. আবদুল খালেকের সঙ্গে বৈঠকে অংশ নেন শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত সচিব জিএম ফারহান ইস্তিয়াক এবং সফরসঙ্গী মা শুয়াই।

বৈঠকে ঝাও দেরং ইউনান প্রদেশের শিক্ষাব্যবস্থা, উচ্চশিক্ষাপ্রতিষ্ঠান, ডিপ্লোমা পর্যায়ের কলেজ ও মাধ্যমিক বিদ্যালয় সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। পাশাপাশি স্থানীয় শিক্ষার্থী ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তি পরিস্থিতি এবং ইউনানের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের বিষয়ে তথ্য দেন তিনি।

ঝাও দেরং বাংলাদেশের সঙ্গে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ে বহুমাত্রিক অংশীদারত্ব গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেন। এ ছাড়া যৌথ গবেষণা কার্যক্রম পরিচালনা এবং ভবিষ্যতে বাংলাদেশের আরও শিক্ষাপ্রতিনিধিদলকে ইউনান সফরের আমন্ত্রণ জানানোর বিষয়ে আগ্রহের কথা জানান তিনি।

বৈঠকে সিনিয়র সচিব মো. আবদুল খালেক উষ্ণ অভ্যর্থনার জন্য ইউনান প্রাদেশিক শিক্ষা বিভাগকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বাংলাদেশ মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ে একাডেমিক বিনিময় কর্মসূচি এবং শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ করতে চায়।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশের অনেক মেধাবী শিক্ষার্থী চীন ও ইউনানের উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করতে আগ্রহী। তুলনামূলক সাশ্রয়ী ব্যয়ে মানসম্মত শিক্ষা এবং মেধাবী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন বৃত্তির সুযোগ থাকায় চীন বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় গন্তব্য।

সিনিয়র সচিব বাংলাদেশের শিক্ষা খাতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং চীনা ভাষা শিক্ষার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার কথা তুলে ধরেন। একই সঙ্গে ইউনান প্রদেশের প্রতিনিধি ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান তিনি।

বৈঠকে দুই পক্ষের প্রতিনিধিরা পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, শিক্ষার্থীদের যাতায়াত ও বিনিময়ের সুযোগ সম্প্রসারণ, শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন এবং মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং চীনা ভাষা শিক্ষায় যৌথ উদ্যোগ গ্রহণের সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ আলোচনা বাংলাদেশ ও চীনের ইউনান প্রদেশের মধ্যে শিক্ষা খাতে পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে কার্যকর সহযোগিতার নতুন সুযোগ তৈরি করবে।

মন্তব্য (০)





image

‎প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট: ‎বাংলাদেশ...

১

‎নিউজ ডেস্কঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্...

image

‎বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে আহ্বান প্রধানমন্ত্রীর

২

নিউজ ডেস্কঃ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠ...

image

‎বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দশম স্থলবাহিনী সংলাপ সফলভাবে সম্...

৩

নিউজ ডেস্কঃ ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে দ...

image

‎মালাগার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

৪

‎নিউজ ডেস্কঃ স্পেনের মালাগা শহরের সঙ্গে কৃষি, তথ্যপ্রযুক...

image

‎৬৮ হাজার দক্ষ চালক তৈরি করবে বিআরটিসি, দেশ-বিদেশে সৃষ্টি...

৫

নিউজ ডেস্ক: সড়কে নিরাপত্তা এবং দেশ-বিদেশে দক্ষ চালকদের কর্মস...

  • company_logo