ফাইল ছবি
নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের দেশগুলো নিজেদের আঞ্চলিক সমস্যা সমাধানে সক্ষম বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। খবর জিনহুয়ার।
মঙ্গলবার (২৭ অক্টোবর) মস্কোতে ‘গ্যাস রফতানিকারক দেশগুলোর ফোরাম’-এর শীর্ষ সম্মেলনের মাঝখানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে এক সাইডলাইন বৈঠকে তিনি এ কথা বলেন।
ইরান ও রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বিস্তার নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন মাসুদ পেজেশকিয়ান। তিনি জানান, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের একতরফা পদক্ষেপের কারণেই মার্কিন নিষেধাজ্ঞায় থাকা দেশগুলোর সাথে বহুপাক্ষিকতাবাদ ও পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করার পথ সহজ হয়েছে।
একইসাথে মার্কিন নিষেধাজ্ঞাভুক্ত দেশগুলোর পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি।
অন্যদিকে, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে দ্রুতই এই সংঘাতময় পরিস্থিতির অবসান ঘটে পরিস্থিতি ইতিবাচক দিকে মোড় নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এছাড়াও, সংস্কৃতি, নিরাপত্তা ও সামরিক খাতে দু'দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির কথা বলেন দুই প্রেসিডেন্ট।
নিউজ ডেস্ক : পাকিস্তান কি যুক্তরাষ্ট্রের একটি মক্কেল রাষ্ট্র...
নিউজ ডেস্ক : ভারতে সাম্প্রতিক সফরে পোল্যান্ডের প্রধানমন্ত্রী...
নিউজ ডেস্ক : রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বাংলাদেশসহ ২৯ দেশের নাগরি...
নিউজ ডেস্ক : ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধবিরতি নিশ্...
নিউজ ডেস্ক : শক্তিশালী মার্কিন ডলারের চাপে আন্তর্জাতিক বাজার...

মন্তব্য (০)