ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের অবরুদ্ধ তাইজ শহরে জ্বালানি সংকটে বিপর্যস্ত হয়ে পড়েছে হাসপাতালগুলো। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, একটি হাসপাতালে নবজাতকদের জন্য ব্যবহৃত ইনকিউবেটরের সংখ্যা ৪০টি থেকে কমিয়ে মাত্র ১০টিতে নামিয়ে আনা হয়েছে। এতে অকালজাত ও অসুস্থ শিশুদের জীবন ঝুঁকির মুখে পড়েছে। একই সঙ্গে অক্সিজেন, ওষুধ ও চিকিৎসাসামগ্রীর সংকটও তীব্র হচ্ছে।
সোমবার (২৬ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তাইজের ইয়েমেনি-সুইডিশ হাসপাতালের নবজাতক পরিচর্যা বিভাগের নার্স নাদা আহমেদ বলেন, ‘অক্সিজেন নেই, ইনকিউবেটর চালানোর জ্বালানি নেই, শিশুদের উষ্ণ রাখারও ব্যবস্থা নেই।’
বিভাগটির তত্ত্বাবধায়ক নওয়াল নাজিব সতর্ক করে বলেন, জ্বালানি সরবরাহ না এলে হাসপাতালটির কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে। এতে নবজাতকদের মৃত্যু ও স্থায়ীভাবে প্রতিবন্ধী হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের রাজধানী তেহরানে দেশটির কর্মক...
আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘ ১১ বছর পর লিবিয়ার আকাশস...
আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের ওপর হামলা বন্ধ এবং...
নিউজ ডেস্কঃ আগামী ২০২৭ সালের মার্চের মধ্যে ইরানের অর্থন...
আন্তর্জাতিক ডেস্ক: ইরান ও তাদের মিত্ররা ইসরায়েলের পার্লামেন্...

মন্তব্য (০)