• সমগ্র বাংলা

সীমান্তের বেকার যুবকদের স্বাবলম্বী করতে বিজিবির মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

​চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা সীমান্ত এলাকার বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি ও কারিগরি দক্ষ করে তুলতে ছয় সপ্তাহব্যাপী মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এ উদ্যোগের আয়োজন করেছে। মনাকষা ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৩৫ জন তরুণ এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।

​সোমবার (২৬ অক্টোবর) সকালে মনাকষা ইউনিয়ন পরিষদ হলরুমে আনুষ্ঠানিকভাবে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত এই প্রশিক্ষণ কার্যক্রম চলবে।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আনিসুর রহমান, মনাকষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা শাহাদাৎ, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং মনাকষা বিওপির কমান্ডারসহ বিজিবির বিভিন্ন পদমর্যাদার সদস্যরা।

​বিজিবি জানায়, দেশের সীমান্ত সুরক্ষা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের আর্থসামাজিক উন্নয়ন এবং জীবনমান উন্নয়নে বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করে আসছে সংস্থাটি। এরই অংশ হিসেবে বেকার তরুণদের কারিগরি দক্ষতা বাড়াতে এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

​আয়োজকদের প্রত্যাশা, এই প্রশিক্ষণ শেষ করে অংশগ্রহণকারী যুবকরা মোবাইল ফোন মেরামতের মাধ্যমে নিজেদের কর্মসংস্থান গড়ে তুলতে পারবেন। এর ফলে তারা যেমন আর্থিকভাবে স্বাবলম্বী হবেন, তেমনি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থেকে একটি সুন্দর ও নিরাপদ জীবনযাপন করতে পারবেন।

​উল্লেখ্য, এর আগে গত ৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাংগা ইউনিয়ন পরিষদ হলরুমে একইভাবে ৩৫ জন যুবককে ইলেকট্রিক্যাল ও হাউস ওয়্যারিংয়ের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। সীমান্তবর্তী এলাকার মানুষের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষতা বৃদ্ধির লক্ষে ভবিষ্যতেও বিজিবির এমন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

মন্তব্য (০)





image

চাকরির প্রলোভনে আড়াই লাখ টাকা নেওয়ার অভিযোগ এনসিপি নেতার ...

১

নিউজ ডেস্কঃ মানিকগঞ্জে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক যুবকের...

image

লালমনিরহাটে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা কর্মশালা

২

লালমনিরহাট প্রতিনিধি : জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা, গণমা...

image

পাবনায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে পোল্ট্রি খামারের চারপাশে ...

image

মাদক বিক্রী ও সেবনের প্রতিবাদ করায় এলাকাবাসীর বিরুদ্ধে ম...

৪

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে মাদক বিক্রি ও সেবন...

image

নড়াইলে তিন বেকারিকে ১৪ হাজার টাকা জরিমানা

৫

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে বাজার তদারকি অভিযানে ওজনে কম দেওয়া এ...

  • company_logo