• রাজনীতি

‎স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগের দাবিতে শাহবাগে গণবিক্ষোভ করবে এনসিপি

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগের দাবিতে আগামী ৩০ অক্টোবর ঢাকার শাহবাগে গণবিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

‎তিনি অভিযোগ করেছেন, বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার জোরে সংসদকে দলীয়করণ করেছে। এতে সংসদে বিরোধী দলের কথা বলার পরিসর সংকুচিত হয়ে এসেছে।
‎
‎সোমবার (২৬ অক্টোবর) দুপুরে মুন্সীগঞ্জ শহরের রয়েল পার্টি সেন্টারে মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ ও নরসিংদী অঞ্চলের সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা এবং স্থানীয় সরকার নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা নিয়ে আয়োজিত মতবিনিময় সভার আগে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
‎
‎নাহিদ বলেন, ‘সংসদকে বিএনপি কলুষিত করে ফেলেছে। বিরোধী দলের জন্য সংসদে কথা বলার সুযোগ সংকুচিত হয়ে এসেছে। যতটুকু সম্ভব, তারা সংসদে ভূমিকা রাখছেন। পাশাপাশি রাজপথেও নিজেদের অবস্থান জানাচ্ছেন।’
‎
‎সংবিধান সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, ‘বাংলাদেশের সংবিধানের মধ্যেই স্বৈরতন্ত্রের বীজ লুকিয়ে আছে। বিরোধী দলের আসনগুলোতেও দলীয়করণ করা হচ্ছে। সংবিধান পরিবর্তন না করলে আগের ধারাবাহিকতাই বজায় থাকবে।’
‎
‎আগের তিনটি সংসদকে অবৈধ বলা হলেও সেগুলো আইনগতভাবে অবৈধ ঘোষণা করা হচ্ছে না কেন, সেই প্রশ্নও তোলেন এনসিপির আহ্বায়ক।
‎
‎নাহিদ ইসলাম অভিযোগ করেন, বিএনপির আশ্রয়-প্রশ্রয়ে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ সক্রিয় হচ্ছে। আওয়ামী লীগের তৎপরতাকে ভারতের অপতৎপরতা হিসেবে দেখতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
‎
‎তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে তিনি বলেন, ‘বিএনপি যদি আগের মতো এই ব্যবস্থাকে দলীয়করণের চেষ্টা করে, তাহলে সেই প্রক্রিয়ায় তারা অংশ নেবেন না।’
‎
‎স্থানীয় সরকার নির্বাচনে কোনো ধরনের কারসাজি বা ‘ইঞ্জিনিয়ারিং’ হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন নাহিদ ইসলাম। এ ধরনের পরিকল্পনা থাকলে বিএনপি পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।
‎
‎সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব সারজিস আলম। তিনি বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে সারা দেশে প্রার্থী দেওয়া এনসিপির জন্য একটি চ্যালেঞ্জ। তবে দলটি সারা দেশের ৪ হাজার ৬০০ ইউনিয়নে সমর্থিত চেয়ারম্যান প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে।’
‎
‎মতবিনিময় সভায় নারায়ণগঞ্জ, নরসিংদী ও মুন্সিগঞ্জের এনসিপির নেতাকর্মীরা অংশ নেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব সারজিস আলম, যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার, শওকত আলী, সাইফুল্লাহ হায়দার, মুন্সীগঞ্জ জেলা শাখার আহবায়ক মাজেদুল ইসলাম, সদস্য সচিব অ্যাডভোকেট মারুফ হাসান মন্টি প্রমুখ।
‎
‎সভাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়।

মন্তব্য (০)





image

‎আসামের বাঙালি মুসলমানদের লড়াই মূলত বাংলাদেশের লড়াই : নাহ...

১

নিউজ ডেস্কঃ আসামের বাঙালি মুসলমানদের লড়াই মূলত বাংলাদেশের লড়...

image

‎মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান

২

নিউজ ডেস্কঃ ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের ফলে শূন্য হওয়া জ...

image

‎জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: ৭ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

৩

‎নিউজ ডেস্কঃ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্...

image

‎আওয়ামী লীগকে ফেরাতে যা করা দরকার, তাই করছে বিএনপি: নাহিদ ‎

৪

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে দলটিকে ফিরিয়ে আনতে ...

image

সরকারকে জামায়াত আমির: নিজেদের ব্যর্থতা বিরোধীদের ওপর চাপ...

৫

নিউজ ডেস্ক : নিজেদের ব্যর্থতার দায় বিরোধীদের ওপর চাপিয়ে...

  • company_logo