• রাজনীতি

‎মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের ফলে শূন্য হওয়া জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩-এ বিএনপির তাদের প্রার্থী ঘোষণা করেছে। দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামানকে দেওয়া হয়েছে মনোনয়ন। তিনি গত জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ (পিরোজপুর, নাজিরপুর ও ইন্দুরকানি) আসনে ধানের শীর্ষ প্রতীকে ভোট করতে চেয়েছিলেন। তবে ১২ জানুয়ারির ভোটে শেষ পর্যন্ত দলের মনোনয়ন পাননি এলিজা জামান।

‎সোমবার (২৬ অক্টোবর) দুপুরে বিএনপির মিডিয়া সেলের ফেসবুকে পেজে দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
‎
‎মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগকে কেন্দ্র করে গত ১ অক্টোবর ফেরদৌসী আহমেদ মিষ্টি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন।
‎
‎এরপর আসনটিতে উপ-নির্বাচনের প্রস্তুতি শুরু করে নির্বাচন কমিশন (ইসি)। গত ১২ অক্টোবর ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, আজ ২৬ অক্টোবর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ২৭ অক্টোবর মনোনয়নপত্র যাচাইবাছাই, ১ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহার এবং ২ নভেম্বর প্রতীক বরাদ্দের দিন নির্ধারণ করা হয়েছে। ভোটগ্রহণ হবে ১২ নভেম্বর।
‎
‎সংরক্ষিত নারী আসনের এই উপ-নির্বাচনকে ঘিরে গত ১৬ অক্টোবর দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু করে বিএনপি। ৭০ জন নারী দলটির ফরম সংগ্রহ করেন। তাদের মধ্যে ৬৮ জন আবেদন জমা দেন।
‎
‎বিএনপির মনোনয়ন পাওয়া এলিজা জামান দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যের পাশাপাশি পিরোজপুর জেলা বিএনপি ও কেন্দ্রীয় মহিলা দলের সঙ্গে যুক্ত। তার পিতা সরদার সুলতান মাহমুদ সাবেক সংসদ সদস্য ছিলেন।

মন্তব্য (০)





image

‎আসামের বাঙালি মুসলমানদের লড়াই মূলত বাংলাদেশের লড়াই : নাহ...

১

নিউজ ডেস্কঃ আসামের বাঙালি মুসলমানদের লড়াই মূলত বাংলাদেশের লড়...

image

‎জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: ৭ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

২

‎নিউজ ডেস্কঃ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্...

image

‎আওয়ামী লীগকে ফেরাতে যা করা দরকার, তাই করছে বিএনপি: নাহিদ ‎

৩

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে দলটিকে ফিরিয়ে আনতে ...

image

সরকারকে জামায়াত আমির: নিজেদের ব্যর্থতা বিরোধীদের ওপর চাপ...

৪

নিউজ ডেস্ক : নিজেদের ব্যর্থতার দায় বিরোধীদের ওপর চাপিয়ে...

image

দ্রব্যমূল্যের চাপের পাশাপাশি চাঁদাবাজির কারণে মানুষের দুর...

৫

নিউজ ডেস্কঃ দ্রব্যমূল্যের চাপের পাশাপাশি চাঁদাবাজির কার...

  • company_logo