ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে মো. নাহিদ ইসলামকে আহ্বায়ক এবং আখতার হোসেনকে সদস্যসচিব করা হয়েছে। পুনর্গঠিত কমিটিতে ছয় নারীকে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) ঢাকার বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয় রূপায়ণ ট্রেড সেন্টার থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যুগ্ম আহ্বায়ক হওয়া ছয় নারী হলেন—ডা. মাহমুদা আলম মিতু, নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন, দিলশানা পারুল, সামান্তা শারমিন ও এ কে ফ্লোরা।
কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আব্দুল্লাহকে।
এ ছাড়া যুগ্ম আহ্বায়ক হয়েছেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, আরিফুল ইসলাম আদীব, ড. আতিক মুজাহিদ, আব্দুল হান্নান মাসউদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হুসাইন, সালেহ উদ্দিন সিফাত, ব্যারিস্টার সানি আব্দুল হক, মাহবুব আলম, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন, মাওলানা আশরাফ মাহাদী, সুলতান মোহাম্মদ জাকারিয়া, জাবেদ রাসিন, এহতেশাম হক, প্রীতম দাশ, ইসহাক সরকার ও তারেক এ আদেল।
সিনিয়র যুগ্ম সদস্যসচিব করা হয়েছে মো. সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে। যুগ্ম সদস্যসচিব হয়েছেন আলাউদ্দীন মোহাম্মদ (আন্তর্জাতিক), এস এম সাইফ মুস্তাফিজ (কোষাধ্যক্ষ), মো. নিজাম উদ্দিন, নাহিদা সারোয়ার নিভা, ফরিদুল হক ও মো. আতাউল্লাহ।
নতুন কমিটিতে আন্তর্জাতিক সম্পাদক হয়েছেন তাহসীন রিয়াজ। সহ-আন্তর্জাতিক সম্পাদক করা হয়েছে আশরেফা খাতুনকে। দপ্তর সম্পাদক হয়েছেন সাদিয়া ফারজানা দিনা এবং সহ-দপ্তর সম্পাদক ইফতেখারুল ইসলাম।
আইন সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা। সহ-আইন সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট এরশাদুল বারি ও অ্যাডভোকেট ছেহায়েত উল্লাহ।
প্রচার সম্পাদক করা হয়েছে জয়নাল আবেদীন শিশিরকে। সহ-প্রচার সম্পাদক হয়েছেন মেজবাহ কামাল মুন্না ও শাহাদাত হোসেন। শিক্ষা সম্পাদক হয়েছেন ফয়সাল মাহমুদ শান্ত এবং সহ-শিক্ষা সম্পাদক সাকিব শাহরিয়ার।
নিউজ ডেস্কঃ ফ্যাসিবাদের সঙ্গে আঁতাত করেই বিএনপি নির্বাচনে জয়...
বগুড়া প্রতিনিধিঃ বিরোধী দলকে লংমার্চ বা একতরফা আন্দোলনে...
নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত ম...
নিউজ ডেস্ক : রাজনৈতিক দলগুলো ভালো বা যোগ্য মানুষ ...
নিউজ ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপা...

মন্তব্য (০)