• লিড নিউজ
  • রাজনীতি

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আব্দুল মঈন খান

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আব্দুল মঈন খান হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) ভর্তি করা হয়।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ২টায় তাকে দেখতে হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের কাছ থেকে ড. মঈন খানের শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। বর্তমানে ড. আব্দুল মঈন খান বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

তার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়ার অনুরোধ জানানো হয়েছে।

মন্তব্য (০)





image

ভোট শেষ, তাই এবার জামায়াত নেতাদের পূজামণ্ডপে দেখা মেলেনি:...

১

নিউজ ডেস্ক : জনগণের ভোটাধিকার নিশ্চিত করে অবাধ, সুষ্ঠু ...

image

‘আ.লীগের সঙ্গে ৯৬’র মতো আবারও বিএনপি সরকারের বিরুদ্ধে জোট...

২

নিউজ ডেস্ক :  প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান ...

image

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে গোপালগঞ্জ প্রশাসনের সাথে জা...

৩

নিউজ ডেস্ক : আগামী ৩১ অক্টোবরের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংম...

image

প্রবাসীদের নিরাপত্তায় সরকারের কার্যকর উদ্যোগ নেই : সিপিবি

৪

নিউজ ডেস্ক :সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশি নাগরিক নজরুল ইসল...

image

ডিলার নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ জামায়াতের ৫ এমপির

৫

নিউজ ডেস্কঃ যশোরে সার ডিলার নিয়োগে ব্যাপক দলীয়করণ ও দুর...

  • company_logo