ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী গতকাল রাজশাহীতে এক জনসভায় পতিত স্বৈরাচার ও বিরোধী দলের আঁতাতের যে সুনির্দিষ্ট তথ্য দিয়েছেন তা জনমনে উদ্বেগ তৈরি করার জন্য যথেষ্ট।
বুধবার (২১ অক্টোবর) এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
গাজী আতাউর বলেন বলেন, জনসভায় হাজারো মানুষের সামনে দেশের প্রধানমন্ত্রী বলেছেন, ‘এই ব্যাপারে আমি পরিষ্কার করে এই হাজারো মানুষের সামনে একটি কথা বলতে চাই, গোয়েন্দাদের পরিষ্কার তথ্য আছে যে, যে স্বৈরাচার পালিয়ে গেছে তারা সেখানে অর্থ সরবরাহ করছে। একটি দল আছে যারা ভ্রান্তি ছড়ায় দেশের মধ্যে, যারা বিভিন্ন টিকিট বিক্রি করার চেষ্টা করেছিল নির্বাচনের আগে জনগণের কাছে মিথ্যা কথা বলে, এই দুই পক্ষ এক হয়েছে। একজন পয়সা দিচ্ছে সীমান্তের ওপার থেকে, আরেকজন এখানে বসে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে।’
তিনি বলেন, প্রধানমন্ত্রীর এই বক্তব্য খুবই স্পষ্ট। রাষ্ট্রের কাছে এই ধরণের তথ্য থাকার পরে কেবল জনসভায় বক্তব্য দেওয়া বা জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানালেই দায়িত্ব শেষ হয় না। বরং এদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে হয়। কারণ জাতি আর কোনোভাবেই পতিত স্বৈরাচারের প্রত্যাবর্তন দেখতে চায় না।
বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, স্বৈরাচার বিরোধী রাজনৈতিক দল হিসেবে এবং সচেতন নাগরিক হিসেবে আমরা জানতে চাই যে, প্রধানমন্ত্রীর কাছে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য থাকার পরে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে? কেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি?
তিনি বলেন, পতিত স্বৈরাচার দেশে ফিরতে চাইবে এটা অনুমান করা যায়। তাদের প্রত্যাবর্তন প্রতিরোধ করতে দুইটা কাজ জরুরি ছিলো। স্বৈরতন্ত্রের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করা এবং স্বৈরতন্ত্র রোধে প্রাতিষ্ঠানিক ও সাংবিধানিক প্রতিবন্ধকতা তৈরি করা। কিন্তু এই সরকার তার কোনটাই করেনি। উপরন্তু স্বৈরাচারের সঙ্গে আঁতাত করে দেশে বিশৃঙ্খলা তৈরির সংবাদেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এটা জাতিকে উদ্বিগ্ন করে।
মাওলানা গাজী আতাউর বলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাদের থেকেও কোনো প্রতিবাদ আসেনি। এটাও প্রশ্ন তৈরি করছে। তাদের উচিত নিজেদের অবস্থান পরিষ্কার করা।
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কেএম শরীয়াতুল্লাহ বুধবার এসব তথ্য জানান।
নিউজ ডেস্ক :ফ্যাসিস্টরা দেশের বাইরে বসে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছ...
নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ...
নিউজ ডেস্ক : দুই দলের মধ্যে সমঝোতা হয়েছে। আর...
নিউজ ডেস্কঃ দিল্লির সঙ্গে যোগাযোগের মাধ্যমে আওয়ামী লীগে...
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগকে দেশে রাজনীতি করার সুযোগ করে দিচ্ছে ...

মন্তব্য (০)