ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : বগুড়া মহানগরের সাতমাথায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে রাদিয়াদ হুসাইন ওরফে বর্ণকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। বর্ণ কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতা বলে জানা গেছে।
বুধবার (২১ অক্টোবর) ভোরে বগুড়ার গাবতলী উপজেলার কামারচট্র এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গত মঙ্গলবার (২০ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে বগুড়া শহরের সাতমাথায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে টেম্পল রোড হয়ে ফতেহ আলী বাজারের দিকে হেঁটে যান এক ব্যক্তি। পরে ছবি দেখে তাকে শনাক্ত করা হয়। তিনি রাদিয়াদ হুসাইন বর্ণ, গাবতলী উপজেলার কামারচট্ট গ্রামের মৃত শাহিনুর প্রামাণিকের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত গাবতলী উপজেলা ছাত্রলীগের ছাত্রবিষয়ক সম্পাদক। পরিচয় শনাক্তের পর বুধবার ভোরে অভিযান চালিয়ে গাবতলীতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গাবতলী থানার ওসি রাকিব হোসেন জানান, বর্ণের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। এর আগে বৈষম্যবিরোধী একটি মামলায় গ্রেফতার হয়ে তিনি কারাগারেও ছিলেন। তার বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগও রয়েছে। গ্রেফতারের পর বুধবার তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ...
নিউজ ডেস্ক : দুই দলের মধ্যে সমঝোতা হয়েছে। আর...
নিউজ ডেস্কঃ দিল্লির সঙ্গে যোগাযোগের মাধ্যমে আওয়ামী লীগে...
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগকে দেশে রাজনীতি করার সুযোগ করে দিচ্ছে ...
জামানিউজ ডেস্ক : তে ইসলামী মানুষকে জান্নাতে যাওয়ার পথ দেখানো...

মন্তব্য (০)