• সমগ্র বাংলা

যশোরের শার্শায় ৪ কোটি টাকা মূল্যের ১৮টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় ভারতে পাচারের উদ্দেশ্যে আনা ১৮টি স্বর্ণের বারসহ এক পাচারককরিকে আটক করা হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের খাজুরার 'প্রাইম ব্রিকস্’ নামক ইটভাটা সংলগ্ন এলাকা থেকে নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম বিশেষ অভিযান চালিয়ে স্বর্ণের চালানটি আটক করে বলে জানান শার্শা থানার ওসি শামিনুল হক।

আটক আলাউদ্দীন (৫২) শার্শা উপজেলার হাড়িখালী যদুনাথপুর গ্রামের মৃত গোলাম রসুলের ছেলে।

দুপুরে এক প্রেসব্রিফিং নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন বলেন, সন্দেহভাজন হিসেবে আলাউদ্দীনকে গ্রেপ্তার করা হয়। তার সাথে থাকা অপর দুইজন অজ্ঞাতনামা ব্যক্তি সুকৌশলে পালিয়ে যায়। পরে ধৃত আসামির হেফাজতে থাকা আলামত তল্লাশি করে ১৮টি স্বর্ণের বার ও একটি সুজুকী মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বারের ওজন ২ কেজি ৯০ গ্রাম (১৮০ ভরি)।

এ ব্যাপারে শার্শা থানায় স্বর্ণ পাচার আইনে একটি মামলা হয়েছে। ঘটনার সাথে জড়িত অজ্ঞাতানামা ০২(দুই) জন ব্যক্তির নাম ঠিকানা সংগ্রহ সহ গ্রেফতারের অভিযান অব্যহত আছে। আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন বলে জানান।

মন্তব্য (০)





image

বিষাদের সুরে দেবীর বিদায়, সম্প্রীতির প্রার্থনায় রংপুর

১

রংপুর ব্যুরো : শারদীয় দুর্গোৎসবের...

image

সরকার ব্যর্থ হলে জনগণই ভোটের মাধ্যমে জবাব দেবে: চিফ হুইপ মনি

২

বরিশাল  প্রতিনিধি : জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করেছে উল্লেখ করে জাতীয় ...

image

টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ

৩

গাজীপুর প্রতিনিধিঃ  গাজীপুরের টঙ্গীতে রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সি...

image

জনগণের সেবায় ভোর ৬টা থেকে রাত ২টা পর্যন্ত কাজ করে যাচ্ছি:...

৪

ঝিনাইদহ প্রতিনিধিঃ আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, জনগণের সেবা ...

image

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের দ্ব...

৫

পাবনা প্রতিনিধিঃ সেনাবাহিনীর তত্ত্বাবধানে কড়া নিরাপত্ত...

  • company_logo