• সমগ্র বাংলা

পঞ্চগড়ে এক মাঠেই হয় নামাজ এবং পূজা অর্চনা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে এক মাঠেই আদায় হয় নামাজ পাশেই হয় পুজা। এমন সম্মৃদ্ধির মধ্যেই চলে এই নামাজ ও পূজা। এতে প্রশাসনের আলাদা কোন দায়িত্ব দিতে হয়না।  স্বাভাবিক ভাবেই অন্যান্য পুজা মন্ডপের মতন এখানেও পুজা হয়। 

হিমালয় কন্যা খ্যাত সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে এবার ৩০১ টি মন্দিরে চলছে পুজা অর্চনা। স্বাভাবিক প্রক্রিয়ায় হিন্দু মুসলিম এক সাথে নিজেদের সময় দেখেই তাদের নিজের কাযক্রম সমাধান করে। এই সম্মৃদ্ধির মধ্যেই চলে আসছে দীর্ঘ প্রায় ২৫-৩০ বছর থেকে।

এমন ঘটনা পঞ্চগড় সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের নতুনহাট এলাকায় জিতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নুতুন হাট জামে মসজিদ ও জিতাপাড়া দূর্গামন্দির অবস্থিত। এখানে আযান ও নামাজের যে সময় নির্ধারন করা আছে তা পুজা কমিটির লোকজনদের জানিয়ে দেয়া হয়েছে।  ঠিক সেই সময় গুলোতে পুজা কমিটি মাইক ও পুজা অর্চনা বন্ধ রাখেন। নামাজ শেষে মুসুল্লিরা চলে যাওয়ার পর পুজা অর্চনা শুরু করা হয়। এভাবেই চলে আসছে এখানকার হিন্দু ও মুসলমানেরা।

হিন্দু ধর্মের ভক্তরা জানান,মুসলমানরা পাশে মসজিদে নামাজ পড়তেছে এবং তার পাশে পূজা মন্ডপে পূজা করছে এটাই আমাদের আনন্দ। ধর্ম যার যার, উৎসব সবার, আমরা এখানে এক সাথে মিলেমিশেই থাকি। আমাদের কোন ধরনের সমস্যা হয় না।

 মসজিদের মুসুল্লিবৃন্দরা জানান, এটা বাংলাদেশের সাম্প্রদায়িক সাম্প্রতির এবং পারস্পরিক সম্পর্কের মধ্যে দিয়েই দীর্ঘ দিন থেকে চলে আসছে এই নামাজ ও পুজা।যেহেতু একই মাঠে মুসলিম এবং হিন্দু দুটি ধর্মীয়  প্রতিষ্ঠান আমরা অনেকদিন যাবত আমাদের জায়গায় আমরা নামাজ পড়তেছি ওদের জায়গায় ওরা পূজা করতেছে এতে আমাদের মধ্যে কোন সমস্যা হচ্ছে না। 

পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসা: শুকরিয়া পারভীন জানান,নুতুন হাট জামে মসজিদ ও জিতাপাড়া দূর্গামন্দির একই প্রাঙ্গনে  অবস্থিত। পারস্পরিক সমঝোতা এবং শ্রদ্ধার ভিত্তিতে নিজ নিজ ধর্মের নিয়মনিতি মেনে চলে নিজেদের নিয়মে।  একজনের উপাসনার সময় হলে আরেকজন এটা যথাযথ শ্রদ্ধাবোধ বজায় রেখে তাদেরকে সুযোগ করে দেন। এই সম্প্রীতির চর্চা যদি আমাদের সমাজের প্রতিটা স্থরে হয় তাহলে সমাজে শান্তি বজায় রাখা সহজ হবে।

মন্তব্য (০)





image

পাবনার ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় চাটমোহরের শিশুর মৃত্যু

১

পাবনা প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় সামিউল ইস...

image

নড়াইলে মন্দিরে মন্দিরে সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন শেখ হু...

২

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার ৪ নং নোয়াগ্রাম ইউন...

image

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু

৩

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় বুড়িমারী এক্সপ্রেস ট্রেনে কাটা...

image

মানিকগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন, শুভেচ্ছা বিনিময় ও অনুদান দ...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি আজ...

image

নড়াগাতীর বাঐসোনা ইউনিয়নে ১৬টি পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক...

৫

নড়াইল প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নড়াইলের নড়াগাতী...

  • company_logo