• সমগ্র বাংলা

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় বুড়িমারী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৬০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এর এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের সরকারি আজিজুল হক কলেজ সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

বগুড়া রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই বাবলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি বগুড়া রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছিল। এ সময় ওই নারী রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বগুড়া রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই বাবলুর রহমান জানান, ঢাকা থেকে বুড়িমারীগামী বুড়িমারী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় ওই নারী নিহত হয়েছেন। প্রাথমিকভাবে তার পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ করছে।

মন্তব্য (০)





  • company_logo