• সমগ্র বাংলা

চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ এক যুবক গ্রেফতার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

​চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় ধারালো অস্ত্রসহ মতিউর রহমান মতি নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

​রোববার দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে উপজেলার বারঘোরিয়া- গোহালবাড়ি,  যাদুপুর সড়কের স্লুইসগেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

​গ্রেফতারকৃত মতিউর রহমান শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামের মরহুম ফিরোজ আলীর ছেলে। মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ।

​পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় ও গোপন সংবাদের ভিত্তিতে স্লুইসগেট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে একটি ধারালো হাসুয়া, একটি কান্তা, দু'টি লোহার রড এবং তালা কাটার সরঞ্জামসহ মতিউরকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ সদস্যরা।

​এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য (০)





image

যশোরের শার্শায় প্রকাশ্যে পিস্তল প্রদর্শনের অভিযোগ, এলাকায়...

১

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের শাড়া...

image

সাতকানিয়ায় পাহাড় কেটে স্থাপনা নির্মাণ, বন বিভাগের তদন্তের...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সুইটির পরিবার জানে না মৃত্...

৩

সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বাংলাদেশি নারী সুইটি আক্তারের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজে...

image

‎ডিবির জালে ধরা গাইবান্ধা এবং রংপুরে ৮ ডাকাত, লুন্ঠিত মা...

৪

দিনাজপুর প্রতিনিধি: গত ১২ অক্টোবর মধ্যরাতে দিনাজপুর গাই...

image

প্রধানমন্ত্রীর জনসভাস্থলের পাশে মিললো যুবকের মরদেহ

৫

নিউজ ডেস্কঃ  রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের জনসভ...

  • company_logo