• রাজনীতি

নিরীহ আওয়ামী লীগের যেন ক্ষতি না হয়: এনায়েতুল্লাহ আব্বাসী

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বিচার করতে গিয়ে আওয়ামী লীগের নিরীহ নেতাকর্মী ও সমর্থকদের যেন কোনো ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে বলে সতর্ক করেছেন ইসলামী বক্তা ড. সাইয়্যেদ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী। তিনি বলেন, ‘অপরাধীদের বিচার হোক, খুনিদের ফাঁসি হোক। নিরীহ আওয়ামী লীগের যাতে কোনো ক্ষতি না হয়।’

সোমবার (১৯ অক্টোবর) রাতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ প্রসঙ্গে এনায়েতুল্লাহ আব্বাসী বলেন, ‘আপনারা এখানে অনেক লোক আছেন। কেউ বিএনপি, কেউ জামায়াত, কেউ এনসিপি, এমনকি আওয়ামী লীগও আছে। যদিও কেউ বলে আওয়ামী লীগের একটাও নাই, এটা তো মিথ্যা।’

তিনি বলেন, ‘খুনির শাস্তি হোক। বাকি নিরীহ যারা, ওদের তো ক্ষমা করে দেওয়াই দেশের জন্য কল্যাণ।’

ইশরাক হোসেনের প্রসঙ্গ টেনে আব্বাসী বলেন, ‘ইশরাক হোসেন মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। অবশ্যই এটা ঠিক। পিস্তল উঁচিয়ে করাটা তার পদ্ধতি খারাপ ছিল, উদ্দেশ্য মহৎ ছিল।’

এ সময় সাংবাদিকদের সমালোচনা করে তিনি বলেন, ‘মাদকের বিরুদ্ধে অভিযানের ইতিবাচক দিক প্রচার না করে পিস্তল হাতে দৌড়ানোর বিষয়টি সামনে এনেছেন।’

তিনি সাংবাদিকদের একাংশকে ‘হলুদ সাংবাদিক’ আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান।

আব্বাসী বলেন, ‘সাংবাদিকেরা ইতিবাচক সংবাদ প্রচার করলে মাদকের বিরুদ্ধে অভিযান নিয়ে সরকারের সিদ্ধান্ত ভিন্ন হতে পারত। দেশে মাদকের বিস্তার মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সামাজিকভাবে কার্যকর উদ্যোগ প্রয়োজন।’

বক্তব্যের অন্য অংশে রাজনৈতিক মতভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

 

মন্তব্য (০)





image

জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: ...

১

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মি...

image

জান্নাতের টিকিট বিক্রি করি না, পথ দেখিয়ে দিই: জামায়াত আমি

২

নিউজ ডেস্ক : জান্নাতের টিকিট বিক্রির অভিযোগ নাকচ করে জামায়াত...

image

ইশরাকের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো, কাজকে নেগেটিভ বল...

৩

নিউজ ডেস্ক : ইশরাক হোসেনের পদত্যাগের প্রসঙ্গে বিরোধীদলীয় নেত...

image

একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তি শান্তিতে থাকতে দিতে চায় ন...

৪

নিউজ ডেস্কঃ  একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তি সমাজে...

image

‘দাগ থেকে যদি দারুণ কিছু হয়, তাহলে তো দাগই ভালো’-ইশরাক প্...

৫

নিউজ ডেস্কঃ  মন্ত্রিসভা থেকে ইশরাক হোসেনের পদত্যাগকে গণ...

  • company_logo