• রাজনীতি

‎গোলাম পরওয়ায়ের প্রশ্ন— এখনই মন্ত্রীদের বিদায় হওয়া লাগছে, বাকি সময় কী হবে?

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ সরকারের সিদ্ধান্ত ও পদক্ষেপের মধ্যে সমন্বয়হীনতা ও দ্বিচারিতা রয়েছে দাবি করে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বললেন, এই কয়েক মাসেই মন্ত্রীদের বিদায় হওয়া লাগছে। বাকি সময় কী হবে? আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদের পথেই হাঁটছে বিএনপি। সরকারি প্রতিষ্ঠানগুলোতে দলীয় লোক বসানো, জুলাই সনদ না মানা, চাঁদাবাজি— এগুলোই ফ্যাসিবাদের পথ।

‎মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।
‎
‎মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, প্রশাসনিক ক্ষমতা দিয়ে আওয়ামী লীগের মতো ওয়াজ-মাহফিলেও এখন বিএনপি বাধা দিচ্ছে। নির্বাচনী এলাকায় বরাদ্দ পাচ্ছে সরকার দলীয় এমপিরা। আর বিরোধী দলের এমপিরা কোনো বরাদ্দ পাচ্ছে না।
‎
‎প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহী যাওয়ার কারণে সেখানে জামায়াতের ওয়ার্ড কমিটির প্রোগ্রাম করতে দেওয়া হয়নি উল্লেখ করে তিনি প্রশ্ন করেন, প্রধানমন্ত্রী যেখানে যাবেন সেখানে আর কোনো দল প্রোগ্রাম করতে পারবে না?
‎
‎দেশের সব ফাজিল ও কামিল মাদরাসার বিদ্যমান গভর্নিং বডি ও অ্যাডহক কমিটি বাতিল করায় দলের পক্ষ থেকে নিন্দা জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল।

মন্তব্য (০)





  • company_logo