• চাকরি খবর

বাংলাদেশ বিমানে ২৩৪ পদে চাকরি

  • চাকরি খবর

ফাইল ছবি

নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ১৩ ক্যাটাগরির ২৩৪ পদে নিয়োগে আবেদন চলছে। আবেদনের শেষ তারিখ ২০ অক্টোবর ২০২৬। অনলাইনে আবেদনপত্র পূরণের নিয়ম পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের পর প্রার্থীরা একটি ইউজার আইডি পাবেন। আবেদনপত্র পূরণের ৭২ ঘণ্টার মধ্যে ফি প্রদান করতে হবে।

ছবি ও স্বাক্ষর আপলোডের নিয়ম

আবেদনপত্র পূরণের সময় নির্ধারিত মাপের ছবি ও স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে। ছবির দৈর্ঘ্য ও প্রস্থ ৩০০×৩০০ পিক্সেল এবং ফাইলের আকার সর্বোচ্চ ১০০ কিলোবাইট হতে হবে। স্বাক্ষরের দৈর্ঘ্য ও প্রস্থ ৩০০×৮০ পিক্সেল এবং ফাইলের আকার সর্বোচ্চ ৬০ কিলোবাইট হতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার আগে সব তথ্য যাচাই করে নিতে হবে। আবেদন সফলভাবে জমা হলে ছবি ও স্বাক্ষরসহ আবেদনপত্রের একটি কপি পাওয়া যাবে। সেটি পিডিএফ আকারে ডাউনলোড করে রঙিন প্রিন্ট নিয়ে সংরক্ষণ করতে হবে।

আবেদন ফি

বিজ্ঞপ্তিতে পদের ক্রমিক নম্বর অনুযায়ী আবেদন ফি নির্ধারণ করা হয়েছে। ১ থেকে ৬ নম্বর ক্রমিকের পদের জন্য ৬৬৯ টাকা, ৭ ও ৮ নম্বর ক্রমিকের পদের জন্য ৫৫৮ টাকা, ৯ থেকে ১২ নম্বর ক্রমিকের পদের জন্য ৩৩৫ টাকা এবং ১৩ নম্বর ক্রমিকের পদের জন্য ২২৩ টাকা ফি দিতে হবে। এসব ফি অফেরতযোগ্য।

যেভাবে ফি জমা দেবেন

শুধু টেলিটক প্রিপেইড মোবাইল ফোন ব্যবহার করে দুটি এসএমএসের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে।

প্রথমে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে BBAL12 User ID। এরপর বার্তাটি পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএসে আবেদন ফি ও একটি পিন নম্বর জানানো হবে।

দ্বিতীয় এসএমএসে লিখতে হবে BBAL12 YES PIN। এখানে ফিরতি বার্তায় পাওয়া পিন নম্বরটি বসিয়ে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফি জমা সম্পন্ন হলে ফিরতি এসএমএসে নিশ্চিতকরণ বার্তা, ইউজার আইডি ও পাসওয়ার্ড পাওয়া যাবে।

আবেদনপত্র জমা দিলেই আবেদন সম্পন্ন হবে না। নির্ধারিত সময়ের মধ্যে ফি জমা না দিলে আবেদন গৃহীত হবে না।

প্রবেশপত্র ও পরীক্ষার তথ্য

প্রবেশপত্র ডাউনলোডের সময়সূচি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ওয়েবসাইট, এবং টেলিটকের আবেদনসংক্রান্ত ওয়েবসাইটে জানানো হবে। যোগ্য প্রার্থীদের মুঠোফোনেও এসএমএস পাঠানো হবে।

বিস্তারিত দেখুন এই ঠিকানায়।

মন্তব্য (০)





image

পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু কবে, কারা পারবেন

১

চাকরি ডেস্ক : বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআর...

image

‎প্রশ্ন ফাঁসের অভিযোগে যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা স্থগিত

২

‎নিউজ ডেস্কঃ যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্...

image

প্রভিডেন্ট ফান্ডসহ সিটি ব্যাংকে চাকরি, লাগবে না অভিজ্ঞতা

৩

চাকরি ডেস্ক : নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিটি ব্যাংক পিএলসি। বেসরকারি...

image

৯ম ও ১০ম গ্রেডে পেট্রোবাংলার অধীনে বড় নিয়োগ, পদ ৭৫৩

৪

চাকরি ডেস্ক : বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন (পে...

image

লোকবল নেবে নৌপরিবহণ মন্ত্রাণলয়

৫

চাকরি ডেস্ক : নৌপরিবহণ মন্ত্রণালয় ৩টি ভিন্ন পদে মোট ৩৫ জনকে নিয়োগ দেবে। ...

  • company_logo