• চাকরি খবর

পল্লী উন্নয়ন বোর্ডে ৮৫ পদে নিয়োগ

  • চাকরি খবর

ছবিঃ সংগৃহীত

চাকরি ডেস্ক : বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির পল্লী জীবিকায়ন কর্মসূচি পরিচালনার জন্য তিন পদে মোট ৮৫ জনকে নিয়োগ দেওয়া হবে।

আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীদের জন্য আবেদনের সুযোগ আগামী ৮ অক্টোবর। তাই নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন তাঁরা। চট্টগ্রাম, কক্সবাজার ও কুমিল্লা জেলার স্থায়ী বাসিন্দারা আবেদনের সুযোগ পাবেন।

চাকরির গুরুত্বপূর্ণ তথ্য

পদের নাম: হিসাবরক্ষক, মাঠ সংগঠক ও অফিস সহকারী/ডাটা এন্ট্রি অপারেটর।

পদসংখ্যা: হিসাবরক্ষক ১৭ পদ, মাঠ সংগঠক ৬৭ পদ ও অফিস সহকারী/ডাটা এন্ট্রি অপারেটর ১ পদ।

আবেদন শুরু: ৯ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯টা থেকে।

আবেদনের শেষ তারিখ: ৮ অক্টোবর ২০২৬, বিকেল চারটা পর্যন্ত।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক।

কর্মস্থল: চট্টগ্রাম, কক্সবাজার ও কুমিল্লা।

আবেদনের বয়স: ৮ অক্টোবর ২০২৬ তারিখে ১৮–৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদন পাঠানোর ঠিকানা

যুগ্ম পরিচালক, বিভাগীয় দপ্তর, বিআরডিবি, চট্টগ্রাম বিভাগ, নাসিরাবাদ প্রপার্টিজ লিমিটেড, রোড নম্বর–০৯, বাড়ি–১৩৪, ফ্ল্যাট– এ৪, খুলশী, চট্টগ্রাম। আবেদনপত্র সরকারি ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে। আবেদনপত্রের খামের ওপর অবশ্যই পদের নাম ও মুঠোফোন নম্বর উল্লেখ করতে হবে।

আবেদন ফি

যুগ্ম পরিচালক, বিভাগীয় দপ্তর, বিআরডিবি, চট্টগ্রাম বিভাগ শিরোনামে অগ্রণী ব্যাংক খুলশী শাখা, চট্টগ্রামের অনুকূলে ১০০ টাকার ব্যাংক ড্রাফট/এমআইসিআর পে–অর্ডার পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে টাকা জমার রসিদ অবশ্যই পাঠাতে হবে।

*চাকরির বিস্তারিত তথ্যের জন্য এখানে ক্লিক করুন

মন্তব্য (০)





image

এইচএসসি পাশে বিজিবিতে নিয়োগ

চাকরি ডেস্ক : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ...

image

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকে চাকরি, আবেদন ৫৫ বছর বয়সেও

চাকরি ডেস্ক : স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকে ব্র্যাঞ্চ ম্যানেজার (এসইও টু ...

image

পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ

নিউজ ডেস্ক : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ বন...

image

‎ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্য...

নিউজ ডেস্কঃ নির্বাচনী ইশতেহারের আলোকে তৃণমূল পর্যায়ের মানুষে...

image

সোনালী ব্যাংকে চাকরির সুযোগ

চাকরি ডেস্ক : সোনালী ব্যাংকে ‘চিফ সিকিউরিটি অফিসার (সিএসও)’ ...

  • company_logo