• লিড নিউজ
  • জাতীয়

‎সাইবার বুলিং-‘ডোমেস্টিক ভায়োলেন্স’ বন্ধে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী মুহিত

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ দেশে সাইবার বুলিং, ডোমেস্টিক ভায়োলেন্স বন্ধে সরকারের পক্ষ থেকে গুরুত্ব দেয়া হচ্ছে। বললেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। আজ বুধবার (১৪ অক্টোবর) সকালে বাংলাদেশ ১১তম জাতীয় যুব সম্মেলন অন হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

‎সার্ক-বাংলাদেশের আয়োজনে এ আয়োজনে অংশ গ্রহণ করেন রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
‎
‎এ সময় প্রতিমন্ত্রী মুহিত বলেন, ‘দেশের মেয়রা সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে। যদিও এই সমস্যা সব সময় প্রকাশ হচ্ছে না। যে কারণেই সমস্যাটি বড় হচ্ছে এবং মেন্টাল ড্রামা থেকে গভীরতম হচ্ছে। সাইকো সোশাল কাউন্সেলিং, তথ্য প্রদানের বিষয়গুলোর প্রতি সরকার সজাগ রয়েছে এবং কাজ করছে।’
‎
‎বিদেশে আ.লীগ আর দেশে বিএনপির কারণে গণতন্ত্র প্রতিষ্ঠা বাধাগ্রস্ত হচ্ছে: নাহিদ ইসলাম
‎তিনি বলেন, ‘বিশেষজ্ঞদের সঙ্গে বলে একটি ব্যবহারযোগ্য, গ্রহণযোগ্য, সুন্দর স্বাস্থ্য সেবা নিশ্চিতে কাজ করছে সরকার। এছাড়া প্রজনন স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনার জন্য দেশব্যাপী প্রচার প্রচারণা শুরু করবে সরকার।’
‎
‎এসময় তিনি আরও বলেন, ‘তরুণদের উন্মুক্ত করতে হবে, স্বাধীনতা দিতে হবে। সে শক্তিকেই তরুণরা দেশ পরিবর্তনের জন্য ব্যবহার করবে।’
‎
‎চ্যাট জিপিটি বা এ আই ব্যাবহার করা খারাপ নয় জানিয়ে তিনি জানান, তবে তথ্য যাচাই বাছাই করে নেয়া উচিত বলে জানান প্রতিমন্ত্রী।

মন্তব্য (০)





image

এলপি গ্যাসের বাজার অস্থিতিশীল করার চেষ্টা হলে কঠোর ব্যবস্...

১

‎নিউজ ডেস্কঃ তরলীকৃত পেট্রোলিয়াম (এলপি) গ্যাসের বাজার অ...

image

‎গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১৬ ইউনিট

২

নিউজ ডেস্কঃ টঙ্গীর চেরাগআলীতে একটি ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নি...

image

‎নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্...

৩

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপদ খাদ্য পরীক্ষার ...

image

প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তা...

৪

‎নিউজ ডেস্কঃ আগামী বছরের ২৭ মে’র মধ্যে পাঁচ ধাপে প...

image

‎খাদ্যে অনিয়ম ঠেকাতে ৮ মাসে ৭৪৪ অভিযান, জরিমানা প্রায় ৩ ক...

৫

‎নিউজ ডেস্কঃ জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত ...

  • company_logo