ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ টঙ্গীর চেরাগআলীতে একটি ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে। এ ছাড়া আশপাশের আরও ২টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।
আজ বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে চেরাগ আলী এলাকার বেক্সিমকো রোডে অবস্থিত ড্রাগ ইন্টারন্যাশনাল নামে ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. সাইদুল আলম চৌধুরী জানান, আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে টঙ্গী ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আশপাশের আরও ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।
কী কারণে আগুন লেগেছে, বা সে সময় ভেতরে কেউ অবস্থান করছিল কি না এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
নিউজ ডেস্কঃ তরলীকৃত পেট্রোলিয়াম (এলপি) গ্যাসের বাজার অ...
নিউজ ডেস্কঃ দেশে সাইবার বুলিং, ডোমেস্টিক ভায়োলেন্স বন্...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপদ খাদ্য পরীক্ষার ...
নিউজ ডেস্কঃ আগামী বছরের ২৭ মে’র মধ্যে পাঁচ ধাপে প...
নিউজ ডেস্কঃ জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত ...

মন্তব্য (০)