• সমগ্র বাংলা

লালমনিরহাটে জাতীয় তামাকমুক্ত দিবস পালিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: ই-সিগারেট/ভ্যাপ ও নিকোটিন পাউচ নিষিদ্ধ করুন -শিশু ও তরুণদের রক্ষা করুন এই শ্লোগানে লালমনিরহাটে জাতীয় তামাকমুক্ত দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে জেলার মিশন মোড়ে এক মানববন্ধন ও লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ তামাক বিরোধী জোট,বিত্তহীন সমাজ উন্নয়ন সংস্থা,লালমনিরহাট, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাষ্ট এর আয়োজনে অনুষ্ঠিত এ মানববন্ধন ও লিফলেট বিতরণ কর্মসূচিতে স্থানীয় জনগণ,পথচারী, সুশীল সমাজের নাগরিক ও শিক্ষার্থীরা অংশ নেয়।

বিত্তহীন সমাজ উন্নয়ন সংস্থার লালমনিরহাট জেলা সমন্বয়ক এনামুল হক টিপুর সভাপতিত্বে কর্মসূচিতে অংশ নেন প্রেসক্লাব, লালমনিরহাটের সাবেক সাধারণ সম্পাদক আহমদুর রহমান মুকুল,সদস্য সচিব সাংবাদিক তৌহিদুল ইসলাম লিটন,সংস্থার সদস্য আলমগীর হোসেন। এ সময় বক্তারা বলেন,অবিলম্বে আমদানি নীতি আদেশের গেজেটে নিষিদ্ধ পণ্যের তালিকায় ই-সিগারেট/ভ্যাপ ও ENDS অন্তর্ভুক্ত করতে হবে। শিশু কিশোর ও তরুণদের রক্ষায় খেলার মাঠ ও শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে সকল নেশা জাতীয় পণ্য বিক্রয় নিষিদ্ধ করতে হবে। মানববন্ধন শেষে পথচারীদের মাঝে সচেতনতামূলক প্রচারপত্র বিলি করা হয়।

মন্তব্য (০)





image

নীলফামারীতে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্মানহানির অভিযোগ তুল...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ...

image

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ডেঙ্গুতে কিশোরীর মৃত্যু

২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মুসক...

image

‎পারিবারিক দ্বন্দ্বে বিএনপি নেতৃবৃন্দকে জড়িয়ে অপপ্রচারে...

৩

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট পৌরসভার বিডিআরহাট এলাক...

image

আধুনিকতার ছোঁয়ায় কমেছে মাটির পণ্যের কদর, ঐতিহ্য ধরে রাখতে...

৪

পাবনা প্রতিনিধিঃ বছর ঘুরে আবারও আসছে বাঙালি সনাতন ধর্মাবলম্ব...

image

রংপুরে ৪ খুন : আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল প...

৫

নিউজ ডেস্ক : রংপুর নগরীতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণ...

  • company_logo