ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্কঃ দ্বিপাক্ষিক সিরিজের একমাত্র টেস্টে আগামীকাল মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। শুক্রবার (৯ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ১২টায় আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে খেলা।
এবারই প্রথমবারের মতো নিরপেক্ষ ভেন্যুতে টেস্ট খেলবে বাংলাদেশ। বুধবার আবুধাবিতে পুর্ণাঙ্গ অনুশীলন সেশন করেছে টাইগাররা। ওয়ার্ম আপ ও রানিং সেশনের পর নেটে নিজেদের ঝালিয়ে নিয়েছে নাজমুল শান্তর দল।
হেড কোচ ফিল সিমন্স বলেন, 'উইকেট দেখে বেশ ভালো মনে হলো। তবে কিছুটা ধীর গতির হতে পারে। আমাদের বেশকিছু ভালো স্পিনার আছে, আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। সবাই অনুশীলনে দারুণ প্রস্তুতি সেরেছে। এখন সামনের দিকে তাকিয়ে আমরা।'
এর আগে, ২০১৯ ও ২০২৩ সালে ১টি করে টেস্ট খেলেছিলো বাংলাদেশ ও আফগানিস্তান। ২০১৯ এ চট্টগ্রামে আফগানিস্তান ও ২০২৩ এ মিরপুরে জয় পায় বাংলাদেশ।
আবুধাবির টেস্টের পর সংযুক্ত আরব আমিরাতেই আবুধাবি ও শারজায় জিম্বাবুয়ে ও আফগানিস্তানের সঙ্গে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। আমিরাতে অনুষ্ঠিত হলেও টেস্টের মতো এই সিরিজেরও ‘স্বাগতিক’ আফগানিস্তান।
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক অভিষেকের পর...
স্পোর্টস ডেস্ক : এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ বাছাইপর্বে দারুণ সূচন...
স্পোর্টস ডেস্ক : মাঠের লড়াইয়ে তারা একে অপরের সবচেয়ে বড় প্র...
স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়া...
নিউজ ডেস্কঃ ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন...

মন্তব্য (০)