• সমগ্র বাংলা

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম্মুক্ত ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা ও জোর জবর দস্তি মূলক কর্মকান্ডের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন আঃ মালেক দুলাল নামে এক ভুক্তভোগী।

বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় পৌরশহরের পেট্রোল পাম্প এলাকায়  এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ভুক্তভোগী আঃ মালেক দুলাল বলেন,পৌরসভার হাট বাজার ইজারা দরপত্র ও উম্মুক্ত নিলাম ডাকে অংশগ্রহণ করার লক্ষ্যে ১০ লাখ ৫০ হাজার টাকার একটি পে-অর্ডার,ও নগদ ২ লাখ টাকাসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বুধবার (৭ অক্টোবর) সকাল ১১ টা ৪০ মিনিটে উপজেলা পরিষদে প্রবেশকালে সাবেক পৌর মেয়র এবং সাবেক উপজেলা বিএনপির সভাপতি ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট ও শাহিনুর হক কালা বাবুর নেতৃত্বে ৫০/৬০ জনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসী জনগোষ্ঠী আমার উপর আতর্কিত হামলা করে মুঠোফোন কেড়ে নিয়ে এলোপাতাড়ি কিল ঘুসি মারতে মারতে আমার পকেটে থাকা নগদ ২ লাখ টাকা এবং পে- অর্ডারটি জোরপূর্বক ছিনিয়ে নিয়ে আমাকে একটি দোকানে আটকিয়ে রাখে। সংবাদ সম্মেলনে আঃ মালেক দুলাল আরও বলেন, আমাকে আটকের বিষয়টি শোনার পর  আমাকে উদ্ধারের জন্য তাৎক্ষণিক ঘটনাস্থলে।

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম আসলে তারা ময়নুল ইসলামের সাথেও একই আচরণ করেন। অবরুদ্ধ অবস্থায় পৌর নির্বাহী কর্মকর্তা ও পৌর সচিব আশরাফুজ্জামানকে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করে ঘটনার বিষয়ে অবগত করা হলেও তিনি কোনরূপ কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি বরং সন্ত্রাসীদের সাথে গোপনে আঁতাত করে সরকারি রাজস্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিদিষ্ট হাট বাজার ইজারার কম দামে ৩ মাসের জন্য ইজারা প্রদান করেছেন। হামলার সাথে জড়িত সকলের গ্রেফতারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন শেষ করেন আঃ মালেক দুলাল। এ সময় উপস্থিত ছিলেন,পৌর বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার ভুট্টু,শ্রমিক নেতা আলতাফ হোসেন প্রমুখ। 

মন্তব্য (০)





image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

১

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৩

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

image

নড়াইলে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ কর্ম...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলা ও উপজেলা পর্যায়ের প্রিন্ট ও ইল...

  • company_logo