• লিড নিউজ
  • অর্থনীতি

‎অর্থনীতিতে গতি ফেরাতে ব্যাংক, রাজস্ব ও জ্বালানি খাত দ্রুত সংস্কারের তাগিদ বিশ্বব্যাংকের ‎

  • Lead News
  • অর্থনীতি

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি ফেরাতে, ব্যাংকিং খাত, রাজস্ব আহরণ ও জ্বালানি খাত দ্রুত সংস্কার করতে হবে। মঙ্গলবার (৬ অক্টোবর) বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে বিশ্বব্যাংকের পক্ষ থেকে এমন তাগিদ দেওয়া হয়।
‎
‎সংস্থাটি বলছে, জ্বালানি সংকট, আর্থিক খাতের দুর্বলতা, রাজস্ব আহরণে ঘাটতি এবং বৈশ্বিক অনিশ্চয়তা বিনিয়োগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাব ফেলছে।
‎
‎বিশ্বব্যাংক মনে করছে, ২০২৫-২৬ ও ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩ দশমিক ৪ শতাংশ হতে পারে। তবে ২০২৭-২৮ অর্থবছরে প্রবৃদ্ধি বেড়ে ৩ দশমিক ৯ শতাংশে উন্নীত হতে পারে।
‎
‎তারা বলছে, বিনিয়োগের গতি কমেছে, রফতানি প্রবৃদ্ধি হারিয়েছে এবং মূল্যস্ফীতি এখনও উচ্চপর্যায়ে। এর ফলে মানুষের ক্রয়ক্ষমতা কমেছে, বেড়েছে ব্যবসার খরচ। আর্থিক খাতের দুর্বলতা ঋণপ্রবাহ ও বিনিয়োগকারীদের আস্থায় প্রভাব ফেলছে। সীমিত রাজস্ব সক্ষমতার কারণে বিনিয়োগও বাধাগ্রস্ত হচ্ছে। তবে বৈদেশিক খাতে বাংলাদেশের অবস্থান তুলনামূলকভাবে স্থিতিশীল। শক্তিশালী রেমিট্যান্স প্রবাহ এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের উন্নতি এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
‎
‎২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশে দারিদ্র্য ও বৈষম্য বেড়েছে। আগের বছরের তুলনায় প্রায় ২১ লাখ মানুষ নতুন করে দারিদ্র্যের মধ্যে পড়েছে। কর্মসংস্থান সৃষ্টি কার্যত স্থবির হয়ে পড়েছে এবং নারীরা চাকরি হারিয়েছেন।

মন্তব্য (০)





image

‎চীন, ভারত, জাপানসহ এশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে ‎

১

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্র ও ইউরোপের প্রচলিত বাজারের পাশাপাশি ...

image

তুরস্কে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ১০০ শতাংশের বেশি ‎

২

নিউজ ডেস্কঃ তুরস্কের বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানি চলতি ২০২...

image

‎পুঁজিবাজারে ৮ মাসে বিদেশি লেনদেন বেড়েছে ৩৭.৬ শতাংশ

৩

নিউজ ডেস্কঃ সংস্কার উদ্যোগ ও বিনিয়োগ প্রক্রিয়া সহজ করার ফলে ...

image

‎বিজিএমইএ সভাপতির সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক: দ্...

৪

‎নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ও পাকিস্তানের পারস্পরিক অর্থ...

image

এলপি গ্যাসের দাম একলাফে বাড়ল যত

৫

নিউজ ডেস্ক : তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আরও বা...

  • company_logo