ফাইল ছবি
নিউজ ডেস্কঃ রফতানিমুখী পোশাক ও টেক্সটাইল খাতের কাঁচামাল আমদানির শর্ত সহজ করার পাশাপাশি আমদানি নীতি আদেশে সংশোধনী এনেছে সরকার। এর মধ্যে নিট কাপড় আমদানির ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। ফলে নিটওয়্যার রফতানিকারকরা আগের মতো ফেব্রিক আমদানি করতে পারবেন।
সংশোধিত আদেশে, পোশাক খাতের আমদানিতে আরও কিছু শর্ত শিথিল করা হয়েছে। আগের নিয়মে গ্রে কাপড় ছাড়া অন্য কাপড় কেবল ১৮ দশমিক ২৯ মিটার বা তার বেশি দৈর্ঘ্যের থানে আমদানি করা যেত। কাটা বা টুকরো কাপড় আমদানির সুযোগ ছিল না।
এখন কৃত্রিম তন্তুর সীমলেস স্পোর্টসওয়্যার, উচ্চমূল্যের ফ্যাশন পণ্য ও ফাংশনাল পোশাক তৈরির কাপড় আকৃতি ও আকার নির্বিশেষে আমদানি করা যাবে। তবে এ ক্ষেত্রে বিজিএমইএ বা বিকেএমইএর সুপারিশ প্রয়োজন হবে। বিশেষায়িত টেক্সটাইল ও হোসিয়ারি পণ্যের কাঁচামালের পরিমাণ এখন ইউডি বা ইউপি অনুযায়ী নির্ধারণ করা হবে।
নতুন বিধানে হোসিয়ারি ও নিটেড পোশাকের জন্য সুতা ও নিটেড কাপড় আমদানিতে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতির শর্তও তুলে দেওয়া হয়েছে।
নিউজ ডেস্কঃ অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আর্থ...
নিউজ ডেস্কঃ দেশে প্রায় ৪০ লাখ ব্যবসাপ্রতিষ্ঠানে বাংলা কিউআর ...
নিউজ ডেস্কঃ দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ (গ্রস) ৩৬...
নিউজ ডেস্ক : স্বর্ণের দাম আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সামান্...
নিউজ ডেস্কঃ বহুমুখী পাটপণ্যের উন্নয়ন ও রপ্তানি বাড়াতে কৌশলগত...

মন্তব্য (০)