• লিড নিউজ
  • জাতীয়

মোটরসাইকেলসহ গাড়ি মালিকদের জন্য সুখবর

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : মোটরসাইকেলসহ ও গাড়ির মালিক-চালকদের জন্য সুখবর দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। জরিমানা ছাড়াই মোটরযানের প্রয়োজনীয় কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা বাড়ানো হয়েছে।

বিআরটিএর সাম্প্রতিক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে জরিমানা ছাড়াই শুধু মূল কর ও প্রযোজ্য ফি জমা দিয়ে মোটরযানের কাগজপত্র হালনাগাদ করা যাবে। এর আওতায় ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন ও রুট পারমিটসহ প্রয়োজনীয় কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স রয়েছে।

বিআরটিএ জানিয়েছে, মোটরযান মালিক ও চালকদের আগামী ২৯ অক্টোবরের মধ্যে বকেয়া কাগজপত্র হালনাগাদ করে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। ফলে যাদের গাড়ি বা মোটরসাইকেলের কাগজপত্র মেয়াদোত্তীর্ণ হয়েছে, তারা নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

গাড়ি-বাইক বিক্রি করলেও মালিকানা বদল জরুরি

মোটরসাইকেল বা গাড়ি বিক্রির পর নতুন মালিকের নামে মালিকানা পরিবর্তন না করলেও ঝামেলায় পড়তে পারেন পুরোনো মালিক। সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী, মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন করা বাধ্যতামূলক।

বিআরটিএ জানিয়েছে, অনেক ক্ষেত্রে গাড়ি বা মোটরসাইকেল কেনার পর নতুন মালিক মালিকানা পরিবর্তন না করেই সেটি ব্যবহার করছেন। এতে পরবর্তী সময়ে পুরোনো মালিককে কর ও অন্যান্য আর্থিক দায়ের মুখে পড়তে হচ্ছে।

মালিকানা পরিবর্তন না হলে সংশ্লিষ্ট মোটরযানের জন্য নির্ধারিত অগ্রিম আয়কর এবং প্রযোজ্য ক্ষেত্রে অতিরিক্ত অগ্রিম আয়কর ও পরিবেশ সারচার্জের দায় পুরোনো মালিকের ওপর পড়তে পারে।

অনলাইনেই করা যাচ্ছে মালিকানা পরিবর্তনের আবেদন

মালিকানা পরিবর্তনের প্রক্রিয়া সহজ করতে অনলাইন সেবাও চালু রেখেছে বিআরটিএ। বিআরটিএ সার্ভিস পোর্টালের মাধ্যমে প্রয়োজনীয় আবেদন ও ফি পরিশোধের সুবিধা রয়েছে।

বিআরটিএর তথ্য অনুযায়ী, মালিকানা পরিবর্তনের ক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতার প্রয়োজনীয় ফরম, ফি জমার রশিদ এবং মোটরযানের সংশ্লিষ্ট কাগজপত্র জমা দিতে হয়।

মন্তব্য (০)





image

৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

১

নিউজ ডেস্ক : প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি...

image

দুর্গাপূজার ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন নির্দ...

২

নিউজ ডেস্ক : আসন্ন দুর্গাপূজার ছুটির আগে সরকারি চাকরিজীবীদের...

image

শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের সুদৃঢ় অঙ্গীকার: প...

৩

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি...

image

দুর্গাপূজার ছুটি পুনর্নির্ধারণ করল মন্ত্রিসভা, কত দিন মিলছে?

৪

নিউজ ডেস্ক : সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্...

image

শিক্ষকদের অবসরভাতা পেতে ভোগান্তি, মন্ত্রণালয়কে যে নির্দেশ...

৫

নিউজ ডেস্ক : দেশের হাজার হাজার শিক্ষক-কর্মচারী অবসরের পর মাস...

  • company_logo