• জাতীয়

ডেপুটি স্পীকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ ‎

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি'র সাথে তাঁর কার্যালয়ে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্য Gordan Stojovic সৌজন্য সাক্ষাৎ  করেন।

‎সাক্ষাৎকালে ডেপুটি স্পীকার বলেন, সংসদ বা আইনসভা জনগণের  সরাসরি নির্বাচিত প্রতিনিধির নিয়ে গঠিত হওয়ায় আইনসভা গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখায়, ক্ষমতার ভারসাম্য রক্ষায় এবং সরকার ও জনগণের মধ্যে নিবিড় সম্পর্ক স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
‎
‎মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্য Gordan Stojovic বলেন, মন্টেনিগ্রো পার্লামেন্ট বাংলাদেশ পার্লামেন্টের ন্যায় এককক্ষ বিশিষ্ট এবং মন্টিনিগ্রো পার্লামেন্টের সদস্য সংখ্যা ৮১ জন।
‎
‎ডেপুটি স্পীকারের সঙ্গে সাক্ষাৎকালে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্য  Gordan Stojovic বাংলাদেশ এবং মন্টেনিগ্রো পার্লামেন্টের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, পার্লামেন্টারি ডেমোক্রেসি, সংসদীয় অভিজ্ঞতা ও বেস্ট প্র্যাকটিস বিনিময়ের জন্য উভয় দেশের পার্লামেন্টের মধ্যে পার্লামেন্টারী ফ্রেন্ডশিপ গ্রুপ (সংসদীয় মৈত্রী গ্রুপ) গঠনের অভিপ্রায় ব্যক্ত করেন। এ সময় ডেপুটি স্পীকার মন্টেনিগ্রো পার্লামেন্টের সাথে বাংলাদেশ পার্লামেন্টের মৈত্রী গ্রুপ গঠনের বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।
‎
‎ডেপুটি স্পীকার সাক্ষাৎকালে বলেন, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য। তিনি আরো বলেন একটি উন্নত জাতি গঠনে  বিরোধীদলকে গঠনমূলক ভূমিকা রাখতে হয়, কেবল বিরোধিতার জন্য পার্লামেন্টে বিরোধীদল থাকা উচিত নয়।
‎
‎মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্য বলেন, মন্টেনিগ্রো পার্লামেন্টের সংসদীয় কমিটি নির্বাহী বিভাগের সার্বিক কর্মকান্ড পরীক্ষা-নিরীক্ষা করার জন্য নিবিড়ভাবে কাজ করে।
‎
‎ডেপুটি স্পীকার বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র চর্চায় এক নতুন যাত্রা শুরু হয়েছে যা এদেশের মানুষের ভাগ্য উন্নয়ন তথা অর্থনৈতিক মুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সাক্ষাৎকালে জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

‎বাংলাদেশকে কৌশলগত অংশীদার হিসেবে দেখতে চায় কানাডা

১

নিউজ ডেস্কঃ বাংলাদেশকে শুধু বাণিজ্যের গন্তব্য নয়, আন্তর্জাতি...

image

টেকসই গণতন্ত্রের জন্য নারীদের অংশগ্রহণ বাড়াতে হবে: সিইসি ‎

২

নিউজ ডেস্কঃ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ...

image

‎শিশুরা জাতির ভবিষ্যৎ, তাদের দক্ষ ও যোগ্য করে গড়ে তোলার দ...

৩

নিউজ ডেস্কঃ শিশুরা জাতির ভবিষ্যৎ; এই শিশুদের দক্ষ ও যোগ্য কর...

image

মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর মৃত্যুদণ্ড চেয়ে প্রসি...

৪

‎নিউজ ডেস্কঃ মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত জাতীয় সম...

image

‎তিন দফা দাবিতে রাজধানীতে অটোরিকশাচালকদের সড়ক অবরোধ ‎

৫

নিউজ ডেস্কঃ বিদ্যুৎ সংযোগ ও পুলিশি হয়রানি বন্ধসহ তিন দফা দাব...

  • company_logo