• সমগ্র বাংলা

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব সম্পদ উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নের অভিযানে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় মাদক এবং ৪২ ব্যাটালিয়নের পৃথক অভিযানে প্রায় সোয়া কোটি টাকা মূল্যের দুষ্প্রাপ্য কষ্টি, বেলে এবং শ্বেত পাথরের খন্ডাংশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার অভিযানের ওই তথ্য জানিয়েছে বিজিবির মিডিয়া উইং।

বিজিবি'র মিডিয়া উইং এর পাঠানো বিজ্ঞপ্তিতে  জানানো হয়,  ৩০ সেপ্টেম্বর ( আজ বৃহস্পতিবার)  মধ্যরাতে ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসানের নেতৃত্বে বিজিবির পাশাপাশি অভিযানে অংশ নেয় এসআরবি যৌথ টিম।  দিনাজপুরের সেতাবগঞ্জের তেনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে কেজি ৬০০ গ্রাম ওজনের একটি দুষ্প্রাপ্য কষ্টি পাথরের খন্ডাংশ উদ্ধার করে। এছাড়াও আজ ভোরে  ঠাকুরগাঁয়ের পীরগঞ্জের চান্দোহর সীমান্ত এলাকায় আলাদা অভিযানে ৮৭ কেজি ১০০ গ্রাম ওজনের একটি বেলে পাথরের খন্ডাংশ এবং ৩০ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি শ্বেত পাথরের খন্ডাংশ, ৩৫ কেজি ৬০০ গ্রাম ওজনের একটি দুষ্প্রাপ্য কষ্টি পাথরের খন্ডাংশ, ১৬ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি দুষ্প্রাপ্য কষ্টি পাথরের খন্ডাংশ এবং ১৮ কেজি ৬০০ গ্রাম ওজনের আরেকটি  দুষ্প্রাপ্য কষ্টি পাথরের খন্ডাংশ উদ্ধার করেছে তারা। উদ্ধার প্রত্নতত্ত্ব সম্পদের মূল্য ধরা হয়েছে ১ কোটি ২৯ লক্ষ ৯০ হাজার টাকা।

এদিকে ফুলবাড়ী নিয়োজিত ২৯ ব্যাটালিয়নের অভিযানে মনিপুর বিওপি এলাকায় পরিত্যক্ত অবস্হায় ১কোটি ৪৯ লাখ ৫২০ টাকা মূল্যমানের ১হাজার ৫৬৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ১৬ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়েছে।

মন্তব্য (০)





image

আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ জন স্থায়ী বহিষ্কার

১

রংপুর ব্যুরো : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ব...

image

ভাঙনে দিশাহারা মধুমতী নদীপাড়ের মানুষ

২

নড়াইল প্রতিনিধি : ভাঙ্গণে দিশেহারা হয়ে পড়েছে মধুমতি নদী পাড়ে...

image

কালীগঞ্জে শুরু কার্যক্রম: কৃষকের সহায়তা পৌঁছাবে এক কার্ডে

৩

গাজীপুর প্রতিনিধি : সরকারি কৃষি সহায়তা পেতে কৃষকদের জন্য চাল...

image

নড়াইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত: ‘প্রবীণদের অধিকার ...

৪

নড়াইল প্রতিনিধি : নানা আয়োজনের মধ্য দিয়ে নড়াইলে আন্তর্জাতি...

image

‎বিরামপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

৫

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরের কাটলায় বাড়ীর ...

  • company_logo