ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি : মহাসড়কে দূর্ঘটনা রোধে লালমনিরহাট ট্রাফিক বিভাগের আদিতমারী ট্রাফিক শাখার উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে আদিতমারী উপজেলার লালমনিরহাট - বুড়িমারী মহাসড়কের কালিস্থান নামক জায়গায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। আদিতমারী উপজেলার ট্রাফিক ইন্সপেক্টর ফজলুল হক এ উঠান বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে পথচারী,বিভিন্ন যানবাহনে চলাচলকারী যাত্রী,অটোচালকগন উপস্থিত ছিলেন।
এ সময় ট্রাফিক বিভাগ থেকে সচেতনতামূলক পরামর্শ দেয়া হয়। সড়কে চলাচল,রাস্তা পারাপার,বেপরোয়া গতিতে গাড়ি না চালানো,অটোতে অতিরিক্ত যাত্রী বহন না করা, প্রতিযোগিতামূলক গাড়ি চালানো সহ বিভিন্ন ধরনের সচেতনতামূলক পরামর্শ প্রদান করেন।এ উঠান বৈঠকে এটিএসআই মাসুদ রানা সহ সড়কে দায়িত্বরত ট্রাফিকগন উপস্থিত ছিলেন।
পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানা এলাকা...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ছিনতাই করতে এসে নারায়ণগঞ্জের অজ্ঞান ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...
জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

মন্তব্য (০)